‘মরব তবু উঠব না’, এসএসসি ভবনের সামনে আছড়ে পড়ল শিক্ষক বিদ্রোহ, এবার মরণপণ!, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

‘মরব তবু উঠব না’, এসএসসি ভবনের সামনে আছড়ে পড়ল শিক্ষক বিদ্রোহ, এবার মরণপণ!, বাংলার মুখ

‘হকের চাকরি ফেরত দিন। মরব তবু উঠব না। ডু অর ডাই। ‘

সোমবার সন্ধ্যা। এসএসসি ভবনের সামনে আছড়ে পড়ল চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ। ভেতরে কয়েকজন প্রতিনিধি মিটিংয়ে বসেছিলেন। আর সেখান থেকে কিছু খবর আসে বাইরে। তারপরে শুরু হয় তুমুল বিক্ষোভ। এসএসসি ভবনে প্রবেশের জন্য একেবারে মরিয়া চাকরিহারা শিক্ষকরা। পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। তবে এবার গোড়া থেকেই অনেকটাই সংযত পুলিশ বাহিনী। 

পুলিশ কোনওরকমে গেটের সামনে তাঁদের আটকানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে একের পর এক ঢেউ এসে আছড়ে পড়ছে এসএসসি ভবনের সামনে। তার মধ্য়েই কয়েকজন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা কিছুটা অসুস্থ হয়ে পড়েন। তবে দেখা যায় পুলিশ জল নিয়ে পাখার হাওয়া করে তাদের ‘সেবা’ করার চেষ্টা করছে। 

তবে চাকরিহারা শিক্ষকদের দাবি, আজ এখান থেকে উঠব না। সারারাত থাকব। চাকরি নিয়ে তারপর বাড়ি ফিরব। প্রসঙ্গত সোমবার সন্ধ্যায় যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা ছিল। কিন্তু সন্ধ্যা ৬টার পরেও সেই তালিকা প্রকাশিত না হওয়ার পরেই শুরু হয় বিক্ষোভ। 

তাদের দাবি, এবার লড়াই মরণপণ। মরব তবু উঠব না। চাকরিহারা শিক্ষকরা বলেন, যারা চুরি করল তারা ঠান্ডাঘরে আর আমরা এখন রাস্তায়। এটা কেমন রাজনীতি? এটা কোন চক্রে আমরা পড়ে রয়েছি। 

বিস্তারিত আসছে….

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *