Pakistan Cricket: বদলার পথে পাকিস্তান! মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না পাক টিম, জানালেন পিসিবি চেয়ারম্যান - Bengali News | Pakistan Refuses To Travel To India For ICC Women's World Cup 2025 - 24 Ghanta Bangla News
Home

Pakistan Cricket: বদলার পথে পাকিস্তান! মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না পাক টিম, জানালেন পিসিবি চেয়ারম্যান – Bengali News | Pakistan Refuses To Travel To India For ICC Women’s World Cup 2025

Spread the love

বদলার পথে পাকিস্তান! মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না পাক টিম, জানালেন পিসিবি চেয়ারম্যানImage Credit source: PCB X

কলকাতা: ভারতের দেখানো পথেই হাঁটতে চলেছে পাকিস্তান! এমনটাই বলাবলি হচ্ছে ক্রিকেট মহলে। রোহিত শর্মার হাত ধরে ভারতীয় শিবিরে যে চ্যাম্পিয়ন্স ট্রফি এসেছে, সেই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে পিসিবি ও বিসিসিআইয়ের ঠান্ডা লড়াই লেগেছিল। পাক ক্রিকেট বোর্ড বার বার অনুরোধ করলেও পাকিস্তানে ভারতীয় পুরুষ ক্রিকেট টিম পাঠায়নি বিসিসিআই। এ বার পাক টিমের কাছে বদলা নেওয়ার সুযোগ! ভারতের মাটিতে মেয়েদের বিশ্বকাপ খেলতে আসবে না পাকিস্তান ক্রিকেট টিম। এমনটাই জানিয়েছেন পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি।

এ বছরের ২৯ নভেম্বর থেকে শুরু হবে আইসিসি মেয়েদের বিশ্বকাপ। যা চলবে ২৬ অক্টোবর অবধি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক ভারত ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। লাহোরে পাঁচটি কোয়ালিফায়ার ম্যাচ জিতে বিশ্বকাপের টিকিট পেয়েছে পাকিস্তানের মেয়েদের টিম। উইমেন্স গ্রিন আর্মি হারিয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড এবং বাংলাদেশকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *