RCB, IPL 2025: মুষড়ে পড়ছেন না রজত, দল হারলেও বোলারদের পারফরম্যান্সে খুশি RCB ক্যাপ্টেন - Bengali News | After RCB lost to PBKS Rajat Patidar says the bowling unit is doing pretty well, that's a big positive - 24 Ghanta Bangla News
Home

RCB, IPL 2025: মুষড়ে পড়ছেন না রজত, দল হারলেও বোলারদের পারফরম্যান্সে খুশি RCB ক্যাপ্টেন – Bengali News | After RCB lost to PBKS Rajat Patidar says the bowling unit is doing pretty well, that’s a big positive

Spread the love

মুষড়ে পড়ছেন না রজত, দল হারলেও বোলারদের পারফরম্যান্সে খুশি RCB নেতাImage Credit source: BCCI

চলতি মরসুমে একটা ম্যাচে বেঙ্গালুরু জিতছে, তো একটা ম্যাচে হারের মুখ দেখছে। এরইমাঝে এ বারের আইপিএলে আরসিবি টানা ৩টে ম্যাচ ঘরের মাঠে হারল। শুক্রবার রাতে চিন্নাস্বামীতে বৃষ্টির জন্য ম্যাচ ২০ ওভারের বদলে ১৪ ওভারের করা হয়। প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বেঙ্গালুরু। ৯ উইকেট হারিয়ে পঞ্জাবকে মাত্র ৯৬ রানের লক্ষ্য দেন রজতরা। যা ১১ বল বাকি থাকতেই পূরণ ফেলে পঞ্জাব। এই হারে অবশ্য মুষড়ে পড়ছেন না রজত।

ম্যাচ পরবর্তী কথাবার্তায় আরসিবি ক্যাপ্টেন রজত পাতিদার বলেছেন যে তাঁদের ব্যাটিং পারফরম্যান্স তুলনামূলকভাবে ভালো ছিল না। পার্টনারশিপ তৈরি হয়নি, দ্রুত উইকেটের পতন হতে থাকে। তিনি বলেন যে দলের বোলিং ইউনিট শক্তিশালী ছিল, ব্যাটারদের উদ্দেশ্য ঠিক ছিল, এই নিয়ে তিনি খুশি।

ম্যাচের পর পাতিদার বলেছেন, ‘বৃষ্টি হওয়ায় পিচে বল থমকে আসছিল। বলের আচরণ ঠিক বোঝা যাচ্ছিল না। ব্যাটারদের মনোভাব ঠিক ছিল। আশা করি ভবিষ্যৎ-এও একই থাকবে। তবে পিচ খারাপ থাকলেও ব্যাটিং ইউনিট আরও ভাল করতে পারত।’

রজত পাতিদারকে একাদশে না রাখার কারণ জানতে চাইলে রজত বলেন পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেছেন,’পরিস্থিতি অনুযায়ী আমরা বদল এনেছি। উইকেট খুব খারাপ ছিল না, দীর্ঘক্ষণ পিচ কভারের নীচে ছিল। ওদের(পঞ্জাব) বোলাররা সুবিধা পেয়েছে আর কাজে লাগিয়েছে। পুরো কৃতিত্ব পঞ্জাবের বোলারদের। পিচ যেমনই হোক না কেন আমাদের ভালো ব্যাটিং করতে হবে এবং জয়ের জন্য প্রয়োজনীয় স্কোর করতে হবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *