নাচ–গানের আয়োজন রাজ্য বিধানসভায়, অদিতি–লাভলি–সায়ন্তিকা–বাবুলের রভিন পারফর্ম্যান্স - 24 Ghanta Bangla News
Home

নাচ–গানের আয়োজন রাজ্য বিধানসভায়, অদিতি–লাভলি–সায়ন্তিকা–বাবুলের রভিন পারফর্ম্যান্স

Spread the love

রাজ্য বিধানসভা এবার রঙিন হয়ে উঠতে চলেছে। ওই সাদা বাড়িটিতে এবার রঙিন আলোর ঝলকানি পৃথক মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। কারণ সেখানে দেখা যাবে সেলিব্রিটি বিধায়কদের পারফর্ম্যান্স। একের পর এক তারকা বিধায়ক নাচ–গানে মাতিয়ে তুলবেন। এমনটা যে হতে পারে তা কেউ কল্পনাও করতে পারেননি। কিন্তু এটা নিয়ে কোনও বিতর্ক হচ্ছে না। কারণ রাজ্য বিধানসভার স্টাফ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে বিধানসভায় এই অনুষ্ঠান হওয়ার কথা ২৩ এপ্রিল। যেখানে পারফর্ম করবেন বিধানসভার তৃণমূল কংগ্রেসের সেলিব্রিটি বিধায়করা।

এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়। যদিও তিনি ক্রীড়া এবং সাংস্কৃতিক জগতকে অগ্রাধিকার দিয়ে থাকেন। নিজেও গান লেখেন, আঁকেন, কবিতা লেখেন। এমনকী রান্না করতেও ভালবাসেন। সেখানে তাঁর দলেরই তারকা বিধায়করা রাজনীতির পাশাপাশি সংস্কৃতিকে কেমন করে ধরে রেখেছেন সেটা তুলে ধরবেন। মুখ্যমন্ত্রী ২১ এপ্রিল শালবনিতে যাচ্ছেন। সেখানে জিন্দালদের পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করবেন। তারপর ২২ তারিখও সেখানে থাকার কথা। তাই বিধানসভার এই অনুষ্ঠানে থাকবেন কিনা সেটা স্পষ্ট হয়নি।

আরও পড়ুন:‌ ‘‌জীবনে শুধু একটা কাজই বাকি ছিল’‌, বিয়ে করা নিয়ে ফুরফুরে মেজাজে জবাব দিলীপের

তবে বিধানসভা সূত্রে খবর, গতকাল এই রঙিন অনুষ্ঠান নিয়ে একদফা বৈঠক হয়েছে অধ‌্যক্ষ বিমান বন্দ্যোপাধ‌্যায়ের ঘরে। সেখানে নানা বিষয় ঠিক হয়েছে। বিধানসভার স্টাফ রিক্রিয়েশন ক্লাবের অনুষ্ঠানে ঠিক হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আবৃত্তি করবেন। আর অন‌্য দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং বাবুল সুপ্রিয় গান গাইবেন। এখানেই শেষ নয়, বিধায়ক কাঞ্চন মল্লিক হাস্যরসের পারফর্ম‌্যান্স করবেন। যেটার জন্য তিনি বিখ্যাত। তারপরই শুরু হবে বিধায়ক অদিতি মুন্সি গান। আর সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও লাভলি মৈত্রের নাচের পারফর্ম‌্যান্স। আর তাতেই গোটা বিধানসভা রঙিন হয়ে উঠবে। রাজনীতি থেকে খানিকটা সরে এসে হবে তারকা পারফর্ম্যান্স।

বিধানসভার এই অনুষ্ঠানে তারকা সমারোহ দেখা যাবে। রাজ চক্রবর্তী কিছু একটা করবেন বলে জানা গিয়েছে। তবে সেটা কী তা জানা যায়নি। বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ও পারফর্ম করবেন। অভিনেতা তথা কার্টুন শিল্পী বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তীও পারফর্ম করবেন। এই স্টাফ রিক্রিয়েশন ক্লাবের অনুষ্ঠানের মূল উদ্যোগ নিয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। এই অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হচ্ছে বিরোধী দলের বিধায়কদেরও। তবে তাঁরা আসবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা থাকবে। বিধানসভার স্টাফ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে প্রত্যেকবারই এমন অনুষ্ঠান হয়। তবে সেলিব্রিটি বিধায়কদের পারফর্ম‌্যান্স এই প্রথম।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *