Supreme court on SSC Scam: স্বস্তি রাজ্যের! অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষকদের দিয়ে কাজ চালানোর নির্দেশ সুপ্রিম কোর্টের - Bengali News | Supreme Court Big Decision on SSC Scam, Orders Non tainted Teachers to Continue Work - 24 Ghanta Bangla News
Home

Supreme court on SSC Scam: স্বস্তি রাজ্যের! অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষকদের দিয়ে কাজ চালানোর নির্দেশ সুপ্রিম কোর্টের – Bengali News | Supreme Court Big Decision on SSC Scam, Orders Non tainted Teachers to Continue Work

চিহ্নিত যোগ্যরা কাজ চালিয়ে যাবেনImage Credit source: Tv9 Bangla

জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট

নয়া দিল্লি: ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করছিল মধ্যশিক্ষা পর্ষদ। চিহ্নিত অযোগ্য বাদে বাকিরা যাতে আপাতত কাজ চালিয়ে যেতে পারেন সেই কারণে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল পর্ষদ। সেই মামলার অযোগ্য চিহ্নিত নয়,তাদের কাজ করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে গ্রুপ সি (C)- গ্রুপ- ডি (Group D) কর্মীদের জন্য এই নির্দেশ দেওয়া হয়নি। আদালতের পর্যবেক্ষণ গ্রুপ-সি-গ্রুপ ডি-তে প্রচুর অবৈধ নিয়োগ রয়েছে। সেই কারণে তাঁরা কাজ চালাতে পারবেন না।

গত ৩ এপ্রিল চাকরি বাতিলের রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় শীর্ষ আদালত। কিন্তু একসঙ্গে এতজনের চাকরি না থাকলে প্রভাব পড়তে পারে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। স্কুল শিক্ষক থেকে শুরু করে অশিক্ষক কর্মী না থাকলে স্কুল চালনোই কার্যত মুশকিল হয়ে যাবে বলে অনুমান করে পর্ষদ। এরপর এই সমস্যার কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টে ফের আবেদন করে মধ্যশিক্ষা পর্ষদ। সেই মামলার শুনানি ছিল এদিন। রাজ্যের আবেদন গ্রহণ করল সুপ্রিম কোর্ট। বিচারপতির নির্দেশ নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ক্লাস নবম, দশম এবং একাদশ, দ্বাদশ পড়াতে পারবেন চিহ্নিত যোগ্য শিক্ষকরা।

আদালত কী কী নির্দেশ দিয়েছে?

  1. সুপ্রিম নির্দেশ: এক সপ্তাহের মধ্যে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে
  2. আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নিয়োগ শেষ করতে হবে
  3. এক সপ্তাহের মধ্যে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে
  4. ডিসেম্বরের মধ্যে নিয়োগ শেষ হবে বলে জানালেন কপিল সিব্বল
  5. প্রথমে নতুন রুল ফ্রেম তৈরি করতে হবে
  6. এরপর বিজ্ঞাপন দিতে হবে
  7. পরবর্তীতে পরীক্ষা হবে
  8. বিজ্ঞাপনের কপি সহ হলফনামা দিয়ে ৩১ মে-র মধ্যে কোর্টকে জানাতে হবে

সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বিজ্ঞাপন দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু না হয়, তাহলে রাজ্য সরকার-পর্ষদ প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সুপ্রিম কোর্ট। আর্থিক জরিমানা করা হতে পারে। কড়া নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *