Murshidabad: ‘বাহিনী চলে গেলে আমরা গ্রামছাড়া হব’ - 24 Ghanta Bangla News
Home

Murshidabad: ‘বাহিনী চলে গেলে আমরা গ্রামছাড়া হব’

Spread the love

Murshidabad: ‘বাহিনী চলে গেলে আমরা গ্রামছাড়া হব’

জাফরাবাদ: মুর্শিদাবাদে দুষ্কৃতীদের তাণ্ডবের জেরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাফরাবাদ এবং বেতবোনা গ্রাম। ধুলিয়ান পুরসভার অন্তর্গত এই দুটি গ্রামে একাধিক বাড়ি ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে। মানুষ গ্রামছাড়া। এই অবস্থায় জাফরাবাদে সরকারি তরফে ঢুকলো প্রথমবার ত্রাণ।

বুধবার সামশেরগঞ্জের বিডিও  ত্রিপল, জামাকাপড়, বাসনপত্র, স্কুলের জামাকাপড়, খাবার, খাদ্য সামগ্রী নিয়ে জাফরাবাদ গ্রামে পৌঁছন। সেখানে একটি স্কুলে এই ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা হয়। এলাকায় একাধিক সংগঠনের তরফে গ্রামের বাসিন্দাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল। এবার সরকারের তরফে রান্না করা খাবার এবং জলের ব্যবস্থা করা হল।

যদিও, এলাকার বাসিন্দারা এখনও আতঙ্কিত নিরাপত্তা নিয়ে। তাঁদের দাবি, প্রশাসন খাবার দিচ্ছে, ত্রিপল দিচ্ছে। নিরাপত্তার করতে হবে। এক মহিলা বলেন, “কেন্দ্রীয় বাহিনী চলে গেলে আবার আমরা গ্রাম ছাড়া হব। রাতে আমাদের জন্য কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এই ঘটনা বারবার করে ঘটতে থাকবে। বাংলার বাড়ি প্রকল্পে মুখ্যমন্ত্রীর বাড়ি করে দেবেন, এটা নিয়ে আমরা নিশ্চিন্ত। কিন্তু সেই বাড়িগুলো নিরাপত্তা ব্যবস্থা না করলে, আমরা বাঁচবো কিভাবে?”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *