Calcutta High Court: ‘তুরস্ক থেকে টাকা এসেছে…’, হাইকোর্টে বিস্ফোরক অভিযোগ, ‘রাজ্য তার কর্তব্য় করেছে’, বললেন কল্যাণ – Bengali News | Murshidabad case in calcutta High court, demand for NIA investigation
কলকাতা: একের পর এক বাড়ি পুড়ে ছারখার। বেতবোনা, জাফনাবাদের মতো গ্রাম চোখে দেখা যাচ্ছে না। এখনও ঘরে ফেরার সাহস পাচ্ছেন না অনেকে। মুর্শিদাবাদের সেই অশান্তি নিয়ে চারটি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। আজ, বৃহস্পতিবার সেই মামলার শুনানি হল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চে।
এদিনের শুনানিতে রাজ্য পুলিশের ব্যর্থতা সহ একের পর অভিযোগ উঠল রাজ্য়ের বিরুদ্ধে। কেন্দ্রীয় সংস্থা এনআইএ (NIA)-কে দিয়ে তদন্তের দাবিও জানানো হয়েছে আদালতে। সব ছবি ও ভিডিয়ো হাইকোর্টে জমা পড়েছে। জমা পড়ল কেন্দ্রের রিপোর্টও।
কী অভিযোগ মামলাকারীর আইনজীবীর
আইনজীবীর দাবি, সংবাদমাধ্যমের কাউকে ছাড়া হয়নি। UAPA আইন লাগু প্রয়োজন। আইনজীবী আরও উল্লেখ করেছেন, এজেন্সি থেকে জানা গিয়েছে যে, বাংলাদেশি দুষ্কৃতীরা হামলা চালিয়েছে।
আরও অভিযোগ, তুরস্ক থেকে টাকা এসেছে বাংলায়। ইমামদের এমন ইন্টারভিউ রয়েছে যেখানে প্রকাশ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে।
সবিস্তারে আসছে…