মাত্র ৫ মিনিটেই তৈরি হবে সুস্বাদু লাড্ডু, একবার খেলে বার বার খেতে চাইবেন - Bengali News | Try this laddu recipe at your home - 24 Ghanta Bangla News
Home

মাত্র ৫ মিনিটেই তৈরি হবে সুস্বাদু লাড্ডু, একবার খেলে বার বার খেতে চাইবেন – Bengali News | Try this laddu recipe at your home

Spread the love

লাড্ডু খেতে ভালবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আর সেই লাড্ডু যদি হয় ঘরে বানানো, তাহলে তো কথাই নেই। খুব সহজে, মাত্র ৫ মিনিটেই তৈরি হবে সুস্বাদু হায়দরাবাদি লাড্ডু। যা একবার খেলে বার বার খেতে চাইবেন।

যা যা লাগবে—
ছোলার ডালের বেসন ২ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, হলুদ রং সামান্য, চিনি কেজি, ক্ষীরের গুঁড়ো ৩ কাপ, তেল/ঘি কেজি , জল ৩ কাপ।

এই খবরটিও পড়ুন

এভাবে তৈরি করুন—

বেসন ও বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিন। দু-ফোঁটা বেসন জলে ফেললে যদি ভেসে ওঠে বুঝতে হবে ফ্যাটানো ঠিক হয়েছে।কিছুটা গোলানো বেসনে সামান্য রং মেশান। কড়াইতে তেল বা ঘি গরম করে বেসনের মিশ্রণ বোঁদের ঝাঁঝরিতে ঢেলে ঝাঁঝরি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বোঁদে তেলে দিন। বোঁদে অল্প আঁচে বাদামি রং করে ভেজে তেল বা ঘি থেকে ছেঁকে তুলে নিন। চিনিতে ২ কাপ জল দিয়ে সিরা করে দুধ দিয়ে ময়লা কাটিয়ে সমস্ত বোঁদে একবারে ঢেলে দিন। বোঁদে নরম হলে ডিশে ঢেলে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে ক্ষীর মিশিয়ে লাড্ডু বানিয়ে নিন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *