কেবলমাত্র টাকার জন্য কোন কাজ করতে রাজি হয়েছিলেন ইরফান খান – Bengali News | Irrfan khan did this job just for money
ইরফান খান, এই নামটা শুনলেই দর্শকদের চোখের সামনে ভেসে ওঠে একের পর এক চরিত্র। তিনি হঠাৎ করেই জীবনকে ফাঁকি দিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। তাঁর এই চলে যাওয়া মেনে নিতে পারেনি তাঁর পরিবার থেকে দর্শক মহল। তাই বলিউডের বহু অভিনেতার আলোচনায় মাঝে মধ্যেই উঠে আসে তার কাহিনি।
বলিউডের অভিনেতা প্রযোজক সুস্মিতা মুখোপাধ্যায় একটি পডকাস্টে এসে ইরফান খান সম্পর্কে কিছু অজানা তথ্য জানালেন। সুস্মিতা বলেন, ” ইরফানের সঙ্গে আমার অদ্ভুত এক সম্পর্ক ছিল, ফিল্ম ইনস্টিটিউটে আমার থেকে কয়েক বছরের জুনিয়র ছিল, প্রথমে খুব বেশি চিনতাম না। তবে ওর মধ্যে একটা অভিনয়ের খিদে প্রথম থেকেই ছিল।”
তিনি আরও বলেন, ” সেই সময় ইরফান খান প্রসিদ্ধ হননি, মুম্বই এর অন্ধেরি ইষ্ট এ যেখানে সব স্টাগলাররা থাকতেন একসঙ্গে। সেখানেই একটা অন্ধকার খরে রোগা, কালো মত একটি ছেলে থাকতো, ঘন ঘন স্মোক করত। সেখান থেকেই একটু একটু করেই এগিয়ে ছিল ওর ক্যরিয়ার। আমার স্পষ্ট মনে আছে, ‘প্রথা’ ধারাবাহিকে ইরফান কে সুযোগ দেওয়া হয়েছিল, তবে খুব খুশি ছিলনা ইরফান। আসলে ও খুব বেশি তর্ক করত সব কিছু নিয়ে। এর পর ‘রাজপথ’ ধারাবাহিকে কাজ দেওয়া হয়, মনে রাখতে হবে সেই সময় ওকে প্রতিদিন পঁচিশ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হত। যেটা মোটেও কম ছিল না। তবুও দেখতাম ইরফান মনযোগ দিতনা সেই চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে। আসলে তখন থেকেই ও সিনেমায় অভিনয় করতে চাইত। ও একবার বলেছিল আসলে টাকার জন্যই এই চরিত্র গুলো তে রাজি হয়েছিল ইরফান খান।”