এক নম্বর নয় ‘পরিণীতা’, কোন ধারাবাহিক বেঙ্গল টপার? – Bengali News | Which are the top five serials of recent times
বার্ক রেটিংয়ে নির্দিষ্ট গ্রুপে ‘জগদ্ধাত্রী’ ৭ পেল। ‘ফুলকি’ ধারাবাহিকও পেল ৭। দু’টো ধারাবাহিক বেঙ্গল টপার। ছিটকে গেল ‘পরিণীতা’। ৬.৯ পেয়ে দ্বিতীয় ‘পরিণীতা’। ৫.৮-এ রয়েছে ‘পরশুরাম’। একদম যে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ‘পরিণীতা’র, সেরকম আর নয়। চার নম্বর জায়গায় রয়েছে ‘পরশুরাম’। তৃতীয় ‘রাঙামতি তিরন্দাজ’। সেই ধারাবাহিকের রেটিং ৫.৯। প্রথম পাঁচে আছে ‘চিরদিনই তুমি যে আমার’। ৫.৫ রেটিং নিয়ে এটি যেমন প্রথম পাঁচে আছে, তেমনই ‘গীতা এলএলবি’ ধারাবাহিকও পেয়েছে ৫.৫ রেটিং। আইপিএল শুরু হয়েছে। তাই বাংলা ধারাবাহিকের সামগ্রিক রেটিং একটু কমেছে। ‘কথা’, ‘কোন গোপনে মন ভেসেছে’, ‘চিরসখা’ থেকে ‘গৃহপ্রবেশ’, এসব ধারাবাহিকের রেটিং এই সপ্তাহে ৬ ছুঁতে পারেনি।
ব্লকবাস্টার ধারাবাহিক সেটাই যেটা বার্ক রেটিং অনুযায়ী নির্দিষ্ট গ্রুপে বেঙ্গল টপার হবে। ইদানীং তাক লাগিয়ে দিচ্ছিল ‘পরিণীতা’। ঈশানী চট্টোপাধ্যায় আর উদয় প্রতাপ সিং রয়েছেন ধারাবাহিকের নায়ক-নায়িকা হিসাবে। রাত আটটার সময়ে দেখানো হয় এই ধারাবাহিক। একই চ্যানেলে রাট আটটাতে দেখানো হতো আদৃত রায় আর সৌমিতৃষা কুণ্ডু অভিনীত ‘মিঠাই’। জানেন কি, কতবার সেটি বেঙ্গল টপার হয়েছে? শুনলে তাক লেগে যাওয়ার জোগাড়। ‘মিঠাই’ নাকি ৫৬ বারের বেঙ্গল টপার। ‘গীতা এলএলবি’ নাকি ৬ বার বেঙ্গল টপার হয়েছে। ‘কথা’ বেঙ্গল টপার হয়েছে ৯ বার। ‘গাঁটছড়া’ আর ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক ১৮ বার বেঙ্গল টপার হয়েছিল। ‘পরিণীতা’ ১৩ বার বেঙ্গল টপার হয়েছে। ‘পরিণীতা’ এই সপ্তাহে বেঙ্গল টপার না হলেও যে রেটিং পেয়েছে, তাতে আগামী দিনে আবার বেঙ্গল টপার হতে পারে, সেটা আঁচ করা যায়।