Next CJI BR Gavai: সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিআর গভাই, কতদিন মেয়াদ তাঁর? - Bengali News | BR Gavai to be next Chief Justice of India, to take oath on 14 may - 24 Ghanta Bangla News
Home

Next CJI BR Gavai: সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিআর গভাই, কতদিন মেয়াদ তাঁর? – Bengali News | BR Gavai to be next Chief Justice of India, to take oath on 14 may

Spread the love

নতুন প্রধান বিচারপতি পেতে চলেছে সুপ্রিম কোর্ট। পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গভাই। আগামী ১৪ মে তিনি প্রধান বিচারপতি পদে শপথ গ্রহণ করবেন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাঁর নাম সুপারিশ করেছেন।

আগামী ১৩ মে অবসর নিতে চলেছেন বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তার পরেরদিনই প্রধান বিচারপতির পদে বসবেন বিআর গভাই। নিয়ম অনুযায়ী, প্রধান বিচারপতিই তার উত্তরসূরীর নাম সুপারিশ করেন। আইন মন্ত্রকে বিচারপতি বিআর গভাইয়ের নাম সুপারিশ করেছিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।

তবে প্রধান বিচারপতি হিসাবে বিআর গভাইয়ের মেয়াদ বেশিদিন নয়। মাত্র ৬ মাসের জন্য প্রধান বিচারপতি হবেন তিনি। আগামী নভেম্বর মাসেই অবসর গ্রহণ করবেন তিনি।

বিআর গভাই সুপ্রিম কোর্টের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি হতে চলেছেন। এর আগে ২০০৭ সালে প্রধান বিচারপতি পদে বসেছিলেন কেজি বালাকৃষ্ণণ।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *