RR vs RCB, IPL 2025 Match Result: বিরাট কোহলির হাফসেঞ্চুরির সেঞ্চুরিতে জয়ের 'গ্রিন সিগন্যাল' আরসিবির - Bengali News | Rajasthan Royals vs Royal Challengers Bengaluru IPL Match Result 2025 Know Who Won RR vs RCB IPL Match on 13th April Highlights in Bengali - 24 Ghanta Bangla News
Home

RR vs RCB, IPL 2025 Match Result: বিরাট কোহলির হাফসেঞ্চুরির সেঞ্চুরিতে জয়ের ‘গ্রিন সিগন্যাল’ আরসিবির – Bengali News | Rajasthan Royals vs Royal Challengers Bengaluru IPL Match Result 2025 Know Who Won RR vs RCB IPL Match on 13th April Highlights in Bengali

কোহলির হাফসেঞ্চুরির সেঞ্চুরিতে জয়ের ‘গ্রিন সিগন্যাল’ আরসিবির
Image Credit source: BCCI

কলকাতা: অ্যাওয়ে ম্যাচে জয়ে ফিরল আরসিবি। পরিবেশ রক্ষার সচেতনতায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলের প্রতি মরসুমে কোনও না কোনও ম্যাচে সবুজ রংয়ের জার্সি পরে। এই জার্সি পরে আরসিবির খেলার রেকর্ড খুব ভালো নয়। তবে জয়পুরে বিরাটদের গ্রিন জার্সি পয়া প্রমাণিত হল। সঞ্জু স্যামসনের দলের বিরুদ্ধে ৯ উইকেটের বড় জয় বেঙ্গালুরুর। কোহলি হাফসেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডও গড়েছেন। তবে এই ম্যাচে সবকিছু যেন ছাপিয়ে গিয়েছে, ক্যাচ মিস।

ক্রিকেটে একটা কথা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, ‘ক্যাচ মিস তো ম্যাচ মিস।’ আজ, জয়পুরে দুই দলের ফিল্ডিং মোটেও ভালো হয়নি। এক, দুই, তিন, চার নয় মোট ৯ বার ক্যাচ মিস করেছেন দুই দলের ফিল্ডাররা। প্রথমে আরসিবির ফিল্ডাররা ৪ বার ক্যাচ ফসকান। এরপর আরসিবির ইনিংস চলাকালীন পিঙ্ক আর্মির ফিল্ডাররা ৫ বার ক্যাচ ছাড়েন। ক্যাচ মিসের বন্যা না বয়ে গেলে ম্যাচের ফল অন্য হতে পারত।

এ বার যদি ম্যাচে ফেরা হয়, তা হলে বলতে হয় প্রথমেই রাজস্থানের ওপেনার যশস্বীর কথা। গত ম্যাচে পারফর্ম করতে পারেননি। আজ, ঘরের মাঠে পুষিয়ে দেওয়ার চেষ্টা করেন। টস জিতে আরসিবির অধিনায়ক রজত প্রথমে সঞ্জুদের ব্যাটিংয়ে পাঠান। পাওয়ার প্লে শেষ হতেই ক্রুণাল পান্ডিয়া ফেরান সঞ্জু স্যামসনকে। ১৫ করে মাঠ ছাড়েন পিঙ্ক আর্মির নেতা। এরপর রিয়ান পরাগের সঙ্গে জুটি বাঁধেন যশস্বী। ১৪তম ওভারে যশ দয়াল তুলে নেন রিয়ানের উইকেট। ৩০ রান করেন তিনি। এরপর ধ্রুব জুরেলের সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যান যশস্বী। ৪৭ বলে তিনি ৭৫ করেন। আর ধ্রুব অপরাজিত ৩৫ রানে। আরসিবির হয়ে ১টি করে উইকেট ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজলউড ও ক্রুণাল পান্ডিয়ার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *