Abhishek Banerjee: 'কেউ কেউ চায়, বাংলায় যাতে আগুন জ্বলে', শান্তি বজায় রাখার বার্তা অভিষেকের - Bengali News | TMC National General Secretary Abhishek Banerjee appeals people to maintain peace in state - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee: ‘কেউ কেউ চায়, বাংলায় যাতে আগুন জ্বলে’, শান্তি বজায় রাখার বার্তা অভিষেকের – Bengali News | TMC National General Secretary Abhishek Banerjee appeals people to maintain peace in state

Spread the love

সোদপুর: ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত রাজ্যের বিভিন্ন জায়গা। মুর্শিদাবাদে সরকার সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। আগুন জ্বালানো হয়েছে। এই পরিস্থিতিতে এলাকায় শান্তি, সম্প্রীতি বজায় রাখার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার সোদপুরে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনে এসেছিলেন অভিষেক। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার, পার্থ ভৌমিক। ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, মদন মিত্র-সহ তৃণমূলের আরও কয়েকজন জনপ্রতিনিধি। রাজ্য সরকারের অনুষ্ঠানেও আমি যাই না। সাধারণত রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে আমাকে দেখতে পাবেন। সেবাশ্রয় কর্মসূচিতে এই হাসপাতালের কর্ণধার ও তাঁর প্রতিষ্ঠান সাহায্য ও সহযোগিতার হাত বাড়িতে দিয়েছিলেন।

সেখানে তিনি বলেন, “অনেকে রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। আমি সকলকে অনুরোধ করব, বাংলার কৃষ্টি, সংস্কৃতি বজায় রেখে, এলাকার শান্তি-শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, তার জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। সচেতন থাকতে হবে। কেউ কেউ চায়, বাংলায় যাতে আগুন জ্বলে। কেউ কেউ চায়, বাংলার টাকা আটকে দিয়ে বাংলাকে পেটে মারতে, ভাতে মারতে। আমাদের সরকার থাকার দিন পর্যন্ত বাংলার একটা মানুষকে ভাতে মারার বা পেটে মারার দুঃসাহস কেন্দ্র দেখাতে পারবে না।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *