ভালবেসে অ্যাকোরিয়াম আনছেন! ঘরের কোন দিকে রাখলে মিলবে সুফল? - Bengali News | Keep Fish Aquarium according to vastu tips it will help to bring good luck - 24 Ghanta Bangla News
Home

ভালবেসে অ্যাকোরিয়াম আনছেন! ঘরের কোন দিকে রাখলে মিলবে সুফল? – Bengali News | Keep Fish Aquarium according to vastu tips it will help to bring good luck

Spread the love

বাড়ির অন্দর সাজানোর জন্য অ্যাকোরিয়ামে রঙিন মাছ রাখেন অনেকে। অনেকে আছেন যাঁরা শুধু শখের কারণে অ্যাকোরিয়াম (Fish Aquarium) রাখেন। আবার অনেকে আছেন ভালবেসে রঙিন মাছের সঙ্গে খেলতে ভালবাসেন। বাস্তুমতে, অ্যাকোয়ারিয়ামগুলি একটি শান্ত পরিবেশ তৈরি করতে এবং উদ্বেগ ও চাপ কমাতে বিশেষভাবে পরিচিত। কারণ অ্যাকোয়ারিয়ামের মাছের দিকে তাকানোকে থেরাপিউটিক বলে মনে করা হয়। অনেকেই হয়তো জানেন না, সত্যি এই মাছের অ্যাকোরিয়াম বাস্তু অনুযায়ী সৌভাগ্য বৃদ্ধির সহায়ক হয়ে উঠতে পারে।

তবে বাড়ির কোথায় রাখবেন, তা প্রথমে জেনে রাখা দরকার। অ্যাকোরিয়াম সবসময় রাখতে হয় বৈঠক খানা ঘরে। ঐ ঘরের উত্তর পূর্ব কিংবা দক্ষিণ পূর্ব দিক হল এটি রাখার প্রশস্ত ক্ষেত্র। শোবার ঘর, রান্না ঘর বা বাথরুমে কখনোই মাছের অ্যাকোরিয়াম রাখবেন না। অনেক সময় দেখা যায়, অ্যাকোরিয়ামে রাখা মাছগুলো মারা গিয়েছে। এতে মন খারাপ বা দুশ্চিন্তা করার কোনও কারণ নেই। বরং জানবেন যা হয়, তা ভালোর জন্যই হয়। হতে পারে, হয়তো এতে আপনার ভাল হল। মনে রাখবেন মাছ নেগেটিভ শক্তি প্রতিহত করে অমঙ্গলকে দূর করে। আপনার বাড়িতে যে নেগেটিভ শক্তি জমে ছিল, মাছটি তাকে গ্রহণ করে মারা যায়।

বাস্তু টিপস: বসার ঘর বা ড্রয়িং রুম সাজানোর জন্য অনেক ভারতীয় পরিবারে ফিশ অ্যাকোয়ারিয়াম দেখতে পাওয়া যায়। এছাড়াও অফিসে বিশেষ করে রিসেপশনে বা হোটেলের লবি বা ডাইনিং হলগুলিতে দেখা যায়। অ্যাকোয়ারিয়ামগুলি শাস্ত্রে একটি বাস্তু প্রতিকার হিসাবে নির্ধারিত নয়। এর মানে এই নয় যে এগুলোকে বাস্তু প্রতিকার হিসেবে ব্যবহার করা যাবে না। তবে অ্যাকোরিয়াম বাস্তুদোষ কাটাতে কীভাবে সহায়তা করে, তা জেনে রাখা অত্যন্ত দরকার। বাস্তুশাস্ত্র অনুযায়ী, অ্যাকোয়ারিয়ামে পাঁচটি উপাদান একসঙ্গে কাজ করে। এয়ার পাম্প জলের মধ্যে অক্সিজেন সরবরাহ করে মাছগুলিকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। মাছেরা নিজেরাই আগুনের উপাদান কারণ তাদের টেক্সচার, সজ্জার জন্য ট্যাঙ্কের নুড়ি মাটির উপাদান যোগ করা হয়।অন্যদিকে, মাছের অ্যাকোরিয়ামটি কখনওই কানায় পূর্ণ করেন না তাই সেখানে একটি খালি জায়গায় বায়ু তৈরি হয়। এটি জল, বায়ু এবং আগুনের উপাদান হল একটি অ্যাকোয়ারিয়ামের প্রাণকেন্দ্র।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *