বাংলাদেশি জঙ্গিদের মদতেই হিংসা ছড়িয়েছে জঙ্গিপুরে, রিপোর্ট দিল BSF - 24 Ghanta Bangla News
Home

বাংলাদেশি জঙ্গিদের মদতেই হিংসা ছড়িয়েছে জঙ্গিপুরে, রিপোর্ট দিল BSF

Spread the love

অরক্ষিত আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে জঙ্গিপুরে তাণ্ডব চালিয়েছে বাংলাদেশি জঙ্গিরা! গোয়েন্দা রিপোর্টে এমনই আশঙ্কার কথা জানাল বিএসএফ। মুর্শিদাবাদে ওয়াকফ আইন বিরোধী হিংসা নিয়ে দেওয়া রিপোর্টে বিএসএফের তরফে জানানো হয়েছে, এর পিছনে মদত রয়েছে বাংলাদেশের জামাতি জঙ্গিদের। এমনকী রাজ্যের সীমান্তবর্তী আরও কিছু এলাকায় এরকম হিংসা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ওই রিপোর্টে।

সূত্রের খবর, মুর্শিবাদের হিংসা নিয়ে বিএসএফের আইজিকে একটি রিপোর্ট দিয়েছেন বিএসএফের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। তাতে উল্লেখ করা হয়েছে, জঙ্গিপুরের হিংসার পিছনে রয়েছে বাংলাদেশ জঙ্গিদের মদত। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জঙ্গিপুর মহকুমায় ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় পুরোটাই নদীর ওপর দিয়ে গিয়েছে। ফলে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়। বিএসএফের নজরদারি সত্বেও এই জল সীমান্তের বেশ কিছু জায়গা গিয়ে অবাধে যাতায়াত করে বাংলাদেশিরা। গত বেশ কিছুদিন ধরে তারা ভারতীয় একশ্রেণির নাগরিককে প্ররোচনা দিচ্ছিল তারা। এমনকী ভারতীয়দের সঙ্গে মুখোমুখি ও ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেছে তারা। বিশেষ করে জঙ্গিপুর সীমান্তের ওপারে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা জঙ্গি ও দুষ্কৃতীদের ডেরা হিসাবে কুখ্যাত। সেখান থেকে জঙ্গিরা ভারতীয় নাগরিকদের সঙ্গে বৈঠক করে তাদের হিংসাত্মক হয়ে উঠতে প্ররোচনা দিয়েছে। এমনকী হামলাকারীদের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার সম্ভাবনাও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে।

বিএসএফের রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, জঙ্গিপুর ছাড়াও রাজ্যের বেশ কিছু সীমান্তবর্তী এলাকায় এই ধরণের হিংসা ছড়ানোর চেষ্টা করছে বাংলাদেশি জঙ্গিরা। তার মধ্যে রয়েছে মালদা জেলার একাংশ। মালদা জেলার ওপারেও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা। ফলে সেখানেও হিংসা ছড়ানোর সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে রিপোর্টে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *