Earthquake in Pakistan: ভরদুপুরে কেঁপে উঠল পাকিস্তান! 'পা হড়কালো' কাশ্মীরেও - Bengali News | Tremors Shake Srinagar and Other Areas of Kashmir Following Magnitude 5 Earthquake in Pakistan - 24 Ghanta Bangla News
Home

Earthquake in Pakistan: ভরদুপুরে কেঁপে উঠল পাকিস্তান! ‘পা হড়কালো’ কাশ্মীরেও – Bengali News | Tremors Shake Srinagar and Other Areas of Kashmir Following Magnitude 5 Earthquake in Pakistan

Spread the love

ইসলামাবাদ: শনিবার ভর দুপুরে কেঁপে উঠল পাকিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। যার প্রভাব পড়েছে দশ কিলোমিটার দূর পর্যন্ত, এমনটাই জানাচ্ছে সে দেশের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। পড়শি দেশের অন্দরে হওয়া ‘কাঁপুনি’ থেকে রেহাই পায়নি ভারত। এদিন দুপুরে পাকিস্তানের সঙ্গে প্রায় ক্ষণিকের ব্যবধানে কেঁপে উঠেছে জম্মু-কাশ্মীরের শ্রীনগর এলাকা।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ভালই কেঁপেছে উপত্যকা। জম্মুর শ্রীনগর, সোপিয়ান-সহ একাধিক এলাকায় ভূকম্পের প্রভাব দেখা গিয়েছে। কম্পন অনুভূত হয়েছে কাশ্মীরের বেশ কিছু এলাকাতেও।

উল্লেখ্য, এই নিয়ে বেশ কয়েক বার তীব্র ভূ-কম্পনের শিকার এশিয়া মহাদেশের একাধিক দেশ। প্রথমে বাংলাদেশ চত্বর, তার প্রভাব পড়ল কলকাতায়। তারপর নেপাল। সেটা পেরিয়ে আবার মায়ানমারে তীব্র কম্পন। যার জেরে হওয়া ক্ষতি থেকে এখনও ঘুরে দাঁড়াতে পারেনি সে দেশের মানুষজন। সেই রেশ কাটার আগেই এবার ‘পা নড়ল’ পাকিস্তানে। যার প্রভাব পড়ল কাশ্মীরেও।

(বিস্তারিত আসছে…)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *