‘‌কোনওরকম গুন্ডামি পুলিশ বরদাস্ত করবে না’‌, সাফ জিরো টলারেন্স নীতি রাজীব কুমারের - 24 Ghanta Bangla News
Home

‘‌কোনওরকম গুন্ডামি পুলিশ বরদাস্ত করবে না’‌, সাফ জিরো টলারেন্স নীতি রাজীব কুমারের

Spread the love

মুর্শিদাবাদে অশান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। আর তা নিয়ে রাজ্য–রাজনীতি সরগরম। কারণ এখানে বিজেপি এবং সিপিএম ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। তার জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। পুলিশের উপর হামলা করা হয়েছে। সংযমের পরিচয় দিয়েছে পুলিশ। এবার গোটা বিষয়টি নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। কোনওরকম গুন্ডামি পুলিশ বরদাস্ত করবে না বলে আজ শনিবার সাফ জানিয়ে দিলেন ডিজি রাজীব কুমার। কোনওরকম গুন্ডামি নয় মানে নয়। গুজবে কান দিয়ে কেউ যদি আইন নিজের হাতে তুলে নেন সেক্ষেত্রে পুলিশ সেটা বরদাস্ত করবে না। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলেই পদক্ষেপ করা হবে। এভাবেই কড়া ভাষায় বার্তা দিলেন রাজীব কুমার।

এদিকে ওয়াকফ আইনের বিরোধিতায় অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। আর রাজ্যের অস্থির পরিস্থিতি নিয়ে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। ভয়ে আছেন মানুষজন। আজ শনিবার ভবানী ভবনে সাংবাদিক সম্মেলন করে ডিজি স্পষ্ট বার্তা দেন, মুর্শিদাবাদ, সূতি এবং সামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছে সেসব বরদাস্ত করা হবে না। এই আতঙ্কের পরিবেশের মধ্যে আজ সাংবাদিক সম্মেলন করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন, ‘কেউ আইন হাতে তুলে নেবেন না। গুজবে কান দেবেন না। মানুষের জীবন রক্ষা করা আমাদের দায়িত্ব।’

(‌বিস্তারিত আসছে)‌

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *