মুর্শিদাবাদে এখন কেমন পরিস্থিতি? বিবৃতি জারি করল রাজ্য় পুলিশ, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

মুর্শিদাবাদে এখন কেমন পরিস্থিতি? বিবৃতি জারি করল রাজ্য় পুলিশ, বাংলার মুখ

Spread the love

মুর্শিদাবাদের সুতি ও সামসেরগঞ্জে ছড়িয়েছিল অশান্তি। এবার গোটা ঘটনা নিয়ে বিবৃতি জারি করল রাজ্য পুলিশ। এক্স হ্যান্ডেলে পোস্ট করা সেই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সুতি ও জঙ্গিপুরের সামসেরগঞ্জের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ বিশৃঙ্খল জনতাকে সরিয়ে দিয়েছে। জাতীয় সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। যারা হিংসার ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সমস্যা তৈরি করেছে যারা তাদের গ্রেফতার করতে অভিযান চলছে। যারা ভুল তথ্য দিয়ে গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গুজবে কান দেবেন না, শান্ত থাকুন। আবেদন রাজ্য পুলিশের।

শুক্রবার ফের অশান্তি ছড়াল মুর্শিদাবাদে। নিমতিতা স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। এমনকী স্টেশনের সম্পত্তিতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। হিংসায় সাত থেকে দশজন পুলিশ আহত হয়েছেন বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে। বিএসএফ মোতায়েন করা হয়েছে।

একাধিক গাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদেই তুমুল বিক্ষোভ মুর্শিদাবাদে। আর তার জেরেই ছড়ায় অশান্তি। এনিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘বাংলাদেশের থেকেও খারাপ অবস্থা এই রাজ্যের। কড়েয়া থানা এলাকায় জলযাত্রীদের ওপর আক্রমণ হয়েছে। চাঁপদানিতে পুলিশ ফাঁড়ির পাশে হিন্দুদের পতাকা নামানো হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *