প্রয়াত রেজ্জাক মোল্লা, বাপ-দাদার মাটিতেই চিরশান্তির পথে ‘চাষার ব্যাটা’, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

প্রয়াত রেজ্জাক মোল্লা, বাপ-দাদার মাটিতেই চিরশান্তির পথে ‘চাষার ব্যাটা’, বাংলার মুখ

Spread the love

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ রাজনীতিক আবদুর রেজ্জাক মোল্লা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আজ (শুক্রবার – ১১ এপ্রিল, ২০২৫) সকালে ভাঙড়ের বাকড়ি গ্রামে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রয়াত নেতার পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনতি নানা অসুখ তাঁর শরীরে বাসা বেঁধেছিল। যার জেরে সক্রিয় রাজনীতি থেকেও ইদানীংকালে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন তিনি। গর্বের সঙ্গে নিজেকে ‘চাষার ব্যাটা’ বলে পরিচয় দিতেন তিনি। তাঁর এই প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *