Tahawwur Rana Extradition: উত্তেজনার অবসান, অবশেষে ভারতে নামলেন মুম্বই হামলার মূল চক্রী তাহাউর রানা - Bengali News | Mumbai Attack Main Accused Tahawwur Rana lands in India - 24 Ghanta Bangla News
Home

Tahawwur Rana Extradition: উত্তেজনার অবসান, অবশেষে ভারতে নামলেন মুম্বই হামলার মূল চক্রী তাহাউর রানা – Bengali News | Mumbai Attack Main Accused Tahawwur Rana lands in India

Spread the love

মুম্বই হামলার মূল চক্রী তাহাউর রানাImage Credit source: X

নয়াদিল্লি: দীর্ঘ টানাপোড়েন। বারংবার আমেরিকার শীর্ষ আদালতে ‘রানার-আর্জি’ পরেও হল না কাজ। অবশেষে ভারতেই ফিরতে হল ২৬/১১ সন্ত্রাস হামলার মূল চক্রী তাহাউর রানাকে। বুধবারই তাঁকে বিশেষ বিমানে চড়িয়ে আমেরিকা থেকে রওনা দিয়েছিলেন তদন্তকারীরা। অনুমান ছিল বৃহস্পতিবার সকালেই ভারতে নামবে সেই বিমান। তবে তা পৌঁছল বেলা গড়িয়ে বিকেলে। অবশেষে ভারতে প্রত্যপর্ণ তাহাউর রানার।

তাহাউরের প্রত্যপর্ণের আগেই ‘বরণ-ডালা’ সাজিয়ে ফেলেছে NIA। জানা গিয়েছে, ভারতে পা রাখা মাত্রই তাঁকে তোলা হতে পারে NIA-এর বিশেষ আদালতে। আর সেই বিশেষ আদালতে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণের যেন অভাব না হয়, সেই কারণেই আগেভাগে মুম্বই হামলা সংক্রান্ত প্রয়োজনীয় কেস ফাইল ও রের্কড করা বয়ান সেই বিশেষ আদালতে জমা দিয়েছে তদন্তকারীরা।

কিন্তু নয়াদিল্লি বিমানবন্দরে নামার পরেও একটা শঙ্কা তো থাকছেই। বিমানবন্দর থেকে কোন পথে বিশেষ আদালতে রানাকে নিয়ে যাবে NIA? কিংবা সেই টুকু পথ কতটাই বা নিরাপত্তা মোড়কে রাখা হবে? সেই নিয়ে রয়ে গিয়েছে প্রশ্ন।

(বিস্তারিত আসছে…)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *