Teachers Meeting: ‘উনি তো ২৬,০০০… আমরা ১৯০০০… কীভাবে ঢুকবেন দেখে নিন’, নেতাজি ইন্ডোরের সামনে তুমুল সংঘর্ষ – Bengali News | Clash at netaji indoor stadium before Mamata Banerjee’s meeting with teachers who lost job
নেতাজি ইন্ডোরের সামনে বচসাImage Credit source: TV9 Bangla
কলকাতা: মুখ্যমন্ত্রী নিজে কথা বলবেন, সেই আশায় সোমবার সকাল থেকে নেতাজি ইন্ডোরের সামনে ভিড় জমান চাকরিহারারা। গত সপ্তাহে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬০০০ শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছে। রায়ে বলা হয়েছে, যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, তাঁদের বেতন ফেরত দিতে হবে। সেই ভিত্তিতে যাঁরা যোগ্য আর যাঁরা আযোগ্য, তাঁদের মধ্য়েই তুমুল বচসা শুরু হয়ে গেল এদিন।
লাইনে দাঁড়ানো একদল চাকরিহারার হাতে এদিন দেখা যায় একটি কার্ড। তাতে লেখা, ‘আমরা যোগ্য’। একাংশের অভিযোগ, পাস দেওয়া হয়েছে টাকার বিনিময়ে। যোগ্যরা পাস পাননি, এমন অভিযোগে তুমুল বচসা শুরু হয় নেতাজি ইন্ডোরের সামনে।
সবিস্তারে আসছে…