LPG price: মঙ্গলবার থেকে ৫০ টাকা বাড়ছে রান্নার গ্যাসের দাম – Bengali News | LPG price to increase by Rs 50 per cylinder on Tuesday
নয়াদিল্লি: দাম বাড়ছে রান্নার গ্যাসের। আগামিকাল (মঙ্গলবার) থেকেই সিলিন্ডার পিছু ৫০ টাকা বাড়ছে রান্নার গ্যাসের দাম। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এবং সাধারণ গৃহস্থের রান্নার গ্যাসের দাম বাড়ছে। সোমবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী রান্নার গ্যাসের দাম বাড়ার কথা ঘোষণা করেন।
দিল্লিতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাসের দাম বেড়ে হচ্ছে ৫৫৩ টাকা। আর ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ৮০৩ টাকা থেকে বেড়ে হচ্ছে ৮৫৩ টাকা। এতদিন কলকাতায় সাধারণ গৃহস্থের বাড়িতে রান্নার গ্যাসের দাম ছিল ৮২৯ টাকা। এবার তা বেড়ে ৮৭৯ টাকা হচ্ছে। তবে ভবিষ্যতে দাম কমার সম্ভাবনাও রয়েছে। হরদীপ সিং পুরী এদিন সাংবাদিক বৈঠকে জানান, ২-৩ সপ্তাহ অন্তর রান্নার গ্যাসের দাম পর্যালোচনা করা হবে।
