Nirmala Sitharaman: ‘এক দেশ, এক ভোট’ নিয়ে সব বলে দিলেন নির্মলা – Bengali News | ‘One Nation, One Election’ not for upcoming elections, says Nirmala Sitharaman
এক দেশ, এক ভোট নিয়ে কী বললেন নির্মলা সীতারামন?
নয়াদিল্লি: ‘এক দেশ, এক ভোট’ প্রস্তাব কবে বাস্তবায়িত হবে? একাধিক রাজনৈতিক দল বলছে, ২০২৯ সালের লোকসভা নির্বাচনেই তা বাস্তবায়িত করতে পদক্ষেপ করতে পারে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। সত্যিই কি আগামী লোকসভা নির্বাচনে এই প্রস্তাব বাস্তবায়িত হবে? এই নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জানিয়ে দিলেন, এক দেশ, এক ভোট কবে বাস্তবায়ন করা হতে পারে। একইসঙ্গে কয়েকটি রাজনৈতিক দলের ‘মিথ্যা প্রচার’ নিয়ে সরব হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ২০২৪ সালের লোকসভা ভোটের জন্য খরচ হয়েছে ১ লক্ষ কোটি টাকা। একসঙ্গে ভোট হলে এক বিপুল খরচ অনেকটাই কমবে।
