Waqf Properties: কোন রাজ্য কত ওয়াকফ সম্পত্তি? জানলে চোখ ছানাবড়া হয়ে যাবে আপনার – Bengali News | State wise list of Waqf land in India
কোন রাজ্যে কত ওয়াকফ সম্পত্তি জেনে নিন…
নয়াদিল্লি: ২ দিন ধরে সংসদে টানটান উত্তেজনা। সংসদের দুই কক্ষে ২৫ ঘণ্টার বেশি আলোচনা। যুক্তি-পাল্টা যুক্তি। অবশেষে সংসদের দুই কক্ষেই পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। এই বিল পাশকে সন্ধিক্ষণ মুহূর্ত জানিয়ে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন, “দশকের পর দশক ধরে ওয়াকফ ব্যবস্থায় স্বচ্ছতা ও দায়বদ্ধতার অভাব ছিল।” দেশজুড়ে ওয়াকফ বোর্ডের সম্পত্তির পরিমাণ নিয়েও কৌতূহল বেড়েছে অনেকের। গতকাল রাজ্যসভায় ওয়াকফ বিল নিয়ে আলোচনার সময় কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রক রাজ্যভিত্তিক ওয়াকফ সম্পত্তির খতিয়ান দিয়েছে।
সংসদের বাজেট অধিবেশনে ওয়াকফ বিল পাশ করাতে তৎপর ছিল কেন্দ্র। বিলের বিরোধিতায় একজোট হতে দেখা গিয়েছে বিরোধীদের। শেষপর্যন্ত শাসকজোট সংসদের দুই কক্ষেই দীর্ঘ আলোচনার পর বিলটি পাশ করাতে সমর্থ হয়েছে। বুধবার লোকসভায় ওয়াকফ বিলের পক্ষে ভোট দেন ২৮৮ জন সাংসদ। আর বিপক্ষে ২৩২ জন সাংসদ ভোট দেন। বৃহস্পতিবার রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিলটির পক্ষে ভোট দেন ১২৮ জন সাংসদ। আর বিপক্ষে ৯৫ জন সাংসদ ভোট দেন।
গতকাল রাজ্যসভায় ওয়াকফ বিল নিয়ে আলোচনার সময় কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রক জানিয়েছে, দেশজুড়েই রয়েছে লক্ষ লক্ষ ওয়াকফ সম্পত্তি। কয়েক লক্ষ একর জুড়ে তা ছড়িয়ে। ২০২৫ সালের ১৪ মার্চের হিসেব বলছে, দেশজুড়ে ৮.৭২ লক্ষ নথিভুক্ত ওয়াকফ সম্পত্তি রয়েছে। যা ৩৮ লক্ষের বেশি একর জায়গাজুড়ে বিস্তৃত। ওয়াকফ ম্যানেজমেন্ট সিস্টেম অব ইন্ডিয়া পোর্টালে এই তথ্য রয়েছে। এর মধ্যে ৪.০২ লক্ষ সম্পত্তি ধর্মীয় কাজের জন্য অধিগ্রহণ করেছে ওয়াকফ বোর্ড। যদিও এর মধ্যে স্বত্বের প্রমাণপত্র আপলোড করা হয়েছে ৯ হাজার ২৭৯টি ক্ষেত্রে। আর ওয়াকফনামা জমা দিয়েছেন ১০৮৩ জন। তাঁরা নিজেদের স্থাবর সম্পত্তি দলিলের মাধ্যমে দান করেছেন।
এই খবরটিও পড়ুন
কোন রাজ্যে কত ওয়াকফ সম্পত্তি-
রাজ্যভিত্তিক সম্পত্তির তালিকা দেখলে উত্তর প্রদেশ সুন্নি বোর্ডের ২.১৭ লক্ষ সম্পত্তি রয়েছে। যদিও তা কত এলাকাজুড়ে বিস্তৃত তা জানা যায়নি। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। তারপর রয়েছে পঞ্জাব, তামিলনাড়ু এবং কর্নাটক।
কোন রাজ্যে কত সম্পত্তি দেখে নিন এক নজরে-
