বহাল অভিজিৎ গাঙ্গুলির রায়, প্রাথমিকের নিয়োগে ডিএলএড প্রার্থীদের সুখবর দিল সুপ্রিম কোর্ট, বাংলার মুখ
প্রাথমিকে নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বহাল রাখা হল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়। শুক্রবার শীর্ষ আদালতের বিচারপতি পিএস নরসীমা এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে, তাতে ২০২২ সালের প্রাথমিক শিক্ষক প্রক্রিয়ায় সেইসব প্রার্থীরাও অংশগ্রহণ করতে পারবেন। যাঁরা ওই শিক্ষাবর্ষে ডিএলএডের প্রশিক্ষণ নিয়েছেন। অর্থাৎ যখন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, সেইসময় ডিএলএড প্রশিক্ষণের শংসাপত্র না পেলেও ২০২০-২০২২ শিক্ষাবর্ষের প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।
(বিস্তারিত পরে আসছে)