২৫,৭৫৩ জনেরই চাকরি বাতিল? একটু পরেই রায়দান সুপ্রিম কোর্টের, বাংলার মুখ
SSC Recruitment Case Verdict Live Updates: আজ স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলার রায়দান করবে সুপ্রিম কোর্ট। ২০২৪ সালের ২২ এপ্রিল কলকাতা হাইকোর্ট ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল, সেটার বিরুদ্ধে মামলা দায়ের হয় শীর্ষ আদালতে। আজ সেই মামলায় রায়দান করবে ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। আর তাতে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা করা যাবে? নাকি পুরো প্যানেল বাতিল করা হবে? তার টাটকা আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।
SSC Recruitment Case Verdict LIVE: সুপ্রিম কোর্টে ১২০-র বেশি মামলা, ১০ ফেব্রুয়ারি রায়দান স্থগিত
২০২৪ সালের ২২ এপ্রিল কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ সরকার, স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) এবং চাকরিপ্রার্থীদের একাংশ। ১২০ টির বেশি পিটিশন শুনেছে সুপ্রিম কোর্ট। ২০২৪ সালের ১৯ ডিসেম্বর চূড়ান্ত শুনানি শুরু করে। ১৫ জানুয়ারি, ২৭ জানুয়ারি এবং ১০ ফেব্রুয়ারি বিভিন্ন পক্ষের সওয়াল শোনা হয়। আর ১০ ফেব্রুয়ারি রায়দান সংরক্ষিত রাখে শীর্ষ আদালত।
SSC Recruitment Case Verdict LIVE: চাল থেকে কাঁকর করা যায়নি! হাইকোর্ট কী রায় দিয়েছিল?
২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। সেই পরিস্থিতিতে ২০২৪ সালের ২২ এপ্রিল পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। তার ফলে বাতিল হয়ে যায় ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। সেইসময় হাইকোর্ট জানিয়েছিল যে চাল থেকে কাঁকর আলাদা করা যাচ্ছে না।
SSC Recruitment Case Verdict Live Updates: ২৫,৭৫৩ জনেরই চাকরি বাতিল? একটু পরেই রায়দান সুপ্রিম কোর্টের
আজ স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলার রায়দান করবে সুপ্রিম কোর্ট। ২০২৪ সালের ২২ এপ্রিল কলকাতা হাইকোর্ট ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল, সেটার বিরুদ্ধে মামলা দায়ের হয় শীর্ষ আদালতে। আজ সেই মামলায় রায়দান করবে ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। আর তাতে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা করা যাবে? নাকি পুরো প্যানেল বাতিল করা হবে? তার টাটকা আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।