'কয়েকটা বদমাশকে মারতে গোটা গ্রামে আগুন লাগাল', ২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের পরে গল্প শোনালেন দেবাংশু, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

‘কয়েকটা বদমাশকে মারতে গোটা গ্রামে আগুন লাগাল’, ২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের পরে গল্প শোনালেন দেবাংশু, বাংলার মুখ

Spread the love

এসএসসি মামলায় রায়ের পরে তৃণমূল কংগ্রেসের শীর্ষ মহলে যে নিঃস্তব্ধতা তৈরি হয়েছিল, তা ভাঙলেন দেবাংশু ভট্টাচার্য। তবে সুপ্রিম কোর্ট যে ২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ বহাল রেখেছে, তা নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি তৃণমূলের তথ্যপ্রযুক্তি সেলের প্রধান। বরং একটা গল্প শোনালেন। আর সেই গল্পের আড়ালে যে এসএসসি দুর্নীতি মামলার রায় লুকিয়ে আছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই সংশ্লিষ্ট মহলের। ওই মহলের মতে, দেবাংশু ঘুরিয়ে প্রশ্ন তুলেছেন যে কয়েকজন অযোগ্য প্রার্থীর জন্য যোগ্যদেরও কেন চাকরিচ্যুত করা হল?

দেবাংশু বলেন, ‘পেয়াদার তাড়া খেয়ে একটা গ্রামে কয়েকটা বদমায়েশ ঢুকে পড়েছিল গা ঢাকা দিতে। অত লোকের মাঝে ওদের খুঁজি কীভাবে? আর খুঁজেই যদি না পাই তবে গর্দান নেব কীভাবে? শেষমেষ সিদ্ধান্ত হল, গোটা গ্রামে আগুন লাগানো হোক। ভিতরে লুকিয়ে থাকা বদমায়েশ গুলো নিশ্চই মারা পড়বে।’

সেইসঙ্গে তৃণমূলের তথ্যপ্রযুক্তি সেলের প্রধান বলেন, ‘হলও তাই। গ্রাম জ্বলল। হয়ত বদমায়েশ গুলোও মরল। দিনকয়েক বাদে আগুন শান্ত হওয়ার পর গ্রামের আনাচ-কানাচ থেকে বেরিয়ে এল হাজার হাজার বুড়ো, বাচ্চার দগ্ধ মৃতদেহ। তবে, রাজবাড়িতে উল্লাসে ভাঁটা পড়েনি! বদমায়েশ গুলো মরেছে যে!’

(বিস্তারিত পরে আসছে)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *