'কীর্তনের টিম থাকবে' হুগলিতে রাম নাম করবে তৃণমূলও, রাম নবমীতে চমক TMC বিধায়কের, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

‘কীর্তনের টিম থাকবে’ হুগলিতে রাম নাম করবে তৃণমূলও, রাম নবমীতে চমক TMC বিধায়কের, বাংলার মুখ

Spread the love

২০১৯ সাল। সেবারও রামনবমীতে হুগলির চুঁচুড়ায় মিছিল করেছিল বিজেপি সহ অন্যান্য সংগঠন। সেবার অভিযোগ উঠেছিল রামনবমীর মিছিলে কমবয়সিদের হাতেও অস্ত্র দেখা গিয়েছিল। এনিয়ে নানা বিতর্ক দেখা দেয়। 

এবার ২০২৫। সামনের বছর বিধানসভা ভোট। তার আগে রামনবমী মিছিল বেশ জমিয়ে করতে চাইছে বিজেপি।সবরকম উদ্যোগ নিচ্ছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নানা আহ্বান জানাচ্ছেন। দিকে দিকে এনিয়ে উৎসাহ তুঙ্গে উঠেছে। তবে বিজেপি একাই রামনবমী উপলক্ষে মিছিল করবে এমনটা নয়। এবার রামনবমী দিন মিছিল করবে তৃণমূল। একেবারে রাস্তায় ঘুরে ঘুরে নাম সংকীর্তনের মিছিল।  

রাস্তায় রাম নাম হবে। রাম সীতার ছবি থাকবে। নাম সংকীর্তন হবে। একেবারে কর্মসূচি ঠিক করে ফেলেছে তৃণমূল। ইতিমধ্য়েই তা নিয়ে প্রস্তুতিও চলছে পুরোদমে। 

চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এনিয়ে রীতিমতো ঘোষণা করে দিয়েছেন। তিনি বলেন, দেবতাদের কাছে নতজানু, সমাজকে সুস্থ রাখার, সমস্ত মানুষকে ভালো রাখার আশীর্বাদ নিতে হয়। অস্ত্র দিয়ে ঝনঝনানি করা নয়। 

কী জানিয়েছেন অসিত মজুমদার?

অসিত মজুমদার জানিয়েছেন, ‘৬ তারিখ রামনবমী উপলক্ষ্যে ৩ নম্বর ওয়ার্ড ত্রিকোণ পার্ক থেকে ঘড়ির মোড় পর্যন্ত বর্ণাঢ্য মিছিল করব। যেখানে রাম ও সীতার ছবি থাকবে। ট্যাবলো থাকবে। নাম সংকীর্তন টিম থাকবে। যারা রাস্তা দিয়ে রামের নামে সংকীর্তন করতে করতে যাবে। অসামাজিক ব্যবস্থায় সমাজকে যারা কলুষিত করছে তাদেরকে বোঝানোর জন্য যে ধর্মীয় অনুষ্ঠানে হিংসা করে কোনও সামাজিক উন্নয়ন দেবতাদের কাছ থেকে হয় না। দেবতাদের কাছে নতজানু, সমাজকে সুস্থ রাখার, সমস্ত মানুষকে ভালো রাখার আশীর্বাদ নিতে হয়। অস্ত্র দিয়ে ঝনঝনানি করা নয়।’

একেবারে কর্মসূচি ঘোষণা করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। কেবলমাত্র বিজেপি বা হিন্দুত্ববাদী সংগঠনগুলি রামনবমীতে রাস্তায় নামবেন এমনটা নয়, এবার তৃণমূল বিধায়কও কার্যত বড় কর্মসূচি ঘোষণা করে দিলেন। তবে এবারই প্রথম নয়, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এর আগেও নানা ধরনের কর্মসূচি ঘোষণা করেছেন, যা বেশ চমকপ্রদ। 

এদিকে রামনবমীর কর্মসূচিকে জেলায় জেলায় সফল করতে মরিয়া বিজেপি। নানা কর্মসূচি নিচ্ছে তারা। এসবের মধ্য়েই পালটা বিজেপিকে দমাতে ময়দানে নামছে তৃণমূল। 

ইতিমধ্য়েই পুরোহিতদের নিয়ে বৈঠকও করেছে তৃণমূল নেতৃত্ব। নানা কর্মসূচির চিন্তাভাবনা চলছে। এসবের মধ্য়েই এবার রামনবমীতে বিশেষ কর্মসূচির পরিকল্পন নিচ্ছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *