হরিপাল: একযোগে আন্দোলনে তৃণমূল-সিপিএম। হুগলির হরিপালে রেলের জমি দখলদারদের উচ্ছেদের প্রতিবাদে একসঙ্গে আন্দোলনে নামল যুযুধান দুই পক্ষ। তা দেখেই জোর চর্চা হুগলির রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, রেলের ওই জায়গা ফাঁকা করা নিয়ে বেশ কিছুদিন ধরেই চাপানউতোর চলছিল। কয়েকদিন আগেই রেলের তরফে নোটিসও দেওয়া হয়। স্পষ্ট জানানো হয় রেলের অধীনে থাকা জায়গা থেকে দখলদারদের উঠে যেতে হবে। […]