গাড়ির উপরে দাঁড়িয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় – শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির বনেটে এক পড়ুয়া উঠে যাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় সেই ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে। একাংশের দাবি, ১৯৭৫ সালে কলকাতায় জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপরে এরকমভাবেই দাঁড়িয়ে পড়েছিলেন তৎকালীন যুবনেত্রী মমতা। এখন মুখ্যমন্ত্রী মমতার আমলে সেটাই ফিরে এসেছে বলে দাবি করতে থাকেন অনেকে। […]