পটনা: চলতি বছরের শেষে বিহারের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপের আঁচ পাওয়া গেল বিহার বিধানসভায়। বিহারের বাজেট অধিবেশনেই ‘আমার বাবা বনাম তোমার বাবা’ দেখা গেল। বাবাদের নিয়ে তরজায় জড়ালেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি ও বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব। মঙ্গলবার বিধানসভার অধিবেশনে তেজস্বী বলেন, “আগে সম্রাটজি বিজেপিকে আক্রমণ করতেন। এখন কী হল?” এরপরই […]