নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী অয়ন শীল। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের করা মামলায় শুক্রবার জামিন পেয়েছেন তিনি। তবে জামিন পেলেও অন্য মামলা থাকায় এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না তিনি। শিক্ষা নিয়োগ দুর্নীতিতে অয়ন শীলের চুঁচুড়ার বাড়িতে তল্লাশিতে গিয়ে পুর নিয়োগ দুর্নীতির সন্ধান পায় ইডি। এর পর অয়ন শীলকে গ্রেফতার করেন গোয়েন্দারা। […]