মুর্শিদাবাদের নওদায় দুই সম্প্রদায়ের হিংসা নিয়ে গতরাত থেকে সরব হন বিজেপি নেতারা। শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদাররা অভিযোগের আঙুল তোলেন প্রশাসনের দিকে। এই আবহে নওদার হিংসার ঘটনা প্রসঙ্গে আজ মুখ খুলেছে পশ্চিমবঙ্গ পুলিশ। সোশ্যাল মিডিয়া পোস্টে পুলিশের তরফ থেকে এই নিয়ে লেখা হয়, ‘গত রাতে, মুর্শিদাবাদ জেলার নওদাতে একটি গোলযোগ ছড়িয়ে পড়ে যেখানে কয়েকটি দোকানের […]