ডিজিটাল অ্য়ারেস্ট। বোকা বানিয়ে প্রতারকরা হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা। এবার সেই ডিজিটাল অ্য়ারেস্ট চক্রের পান্ডা লুকিয়ে ছিল কলকাতায়। স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযান চালায় মুম্বই সাইবার সেল টিম। সেক্সপিয়র সরণীর একটি অফিসে অভিযান চালানো হয়। সেখান থেকে গ্রেফতার করা হয়েছে ডিজিটাল অ্য়ারেস্টের কিংপিনকে। খবর টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে। ধৃতের নাম সৌরীশ নাগ। বয়স ৪১ […]