বালুরঘাট: তৃণমূল কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। মঙ্গলবার বিকেলে বালুরঘাট জেলা আদালতের এডিজে থার্ড কোর্টের বিচারক মনোজ প্রসাদ অভিযুক্ত ৬ জনকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। মৃত তৃণমূল কর্মীর নাম রামপ্রসাদ হালদার। বাড়ি বালুরঘাট পুরসভার ছিন্নমস্তাপল্লীতে। ছেলের খুনিরা শাস্তি পাওয়ায় খুশি মৃতের পরিবার। বস্তুত, ২০১৪ সালের ১২ জানুয়ারি বালুরঘাট বিমানবন্দর সংলগ্ন […]