মিস শেফালি। একসময়ে উচ্চবিত্ত বাঙালি পুরুষের কাছে তিনি সেক্স সিম্বল। তবে তিনি যে শুধুই শরীরী ভঙ্গিমার আবেগ নন বা নিছকই সেক্স সিম্বল নন, তা তাঁর নৃত্যশিল্পীর দক্ষতা বা উৎকর্ষে বার বার প্রমাণিত। আর তাই সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ও ‘সীমাবদ্ধ’ ছবিতে মিস শেফালি প্রমাণ করেন তাঁর অভিনয় দক্ষতাও। আর তাই তো ছয়ের দশকে ফারপোজ থেকে ওবেরস […]