Howrah: আচমকা উথাল-পাথাল ঢেউ, খেলনার মতো মাঝ গঙ্গায় হারিয়ে গেল আস্ত স্পিড বোট – Bengali News | Boat was about to sink in river ganga at Uluberia, during high tide here the video
এভাবেই ডুবে যায় স্পিড বোটImage Credit source: TV9 Bangla
এদিন দুপুরে যখন বান আসে, তখনও গঙ্গায় ছিল অনেক লঞ্চ ও নৌকা। তবে বিপদের মুখে পড়ে একটি স্পিড বোট। চারজন যুবক ওই স্পিড বোট নিয়ে মাঝনদীতে চলে গিয়েছিলেন। সেখানেই বান এসে যাওয়ায় খেলনার মতো উল্টে যায় নৌকাটি। ডুবে যায় স্পিড বোট। তবে সেই নৌকায় থাকা যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে।
আশপাশে থাকা লঞ্চ এসে তাঁদের উদ্ধার করে। তবে প্রশ্ন উঠেছে প্রশাসনের তৎপরতা নিয়ে। জানা গিয়েছে, গত দু দিন ধরে বারবার বান আসছে ওই অঞ্চলের গঙ্গায়। সম্প্রতি অমাবস্যা গিয়েছে, সঙ্গে ছিল ভরা কোটাল। আর তার জেরেই বেশ কিছুদিন ধরে গঙ্গা নদীতে বান আসতে দেখা যাচ্ছে।
আজ সোমবার আনুমানিক সকাল সাড়ে দশটা নাগাদ সেই বানের মুখেই পড়ে যায়, এই স্পিডবোডটি। প্রশ্ন উঠেছে, পূর্বাভাস থাকা সত্ত্বেও কীভাবে ওই চার যুবক স্পিড বোট নিয়ে মাঝনদীতে চলে গেল! বড় বিপদ ঘটে যেতে পারত বলেই মনে করছেন বাসিন্দারা।
