ভুলেও তুলসী গাছের কাছে রাখবেন না এই ৩ জিনিস, তাহলেই বিপদ - Bengali News | Do follow this tips while do puja of Tulsi - 24 Ghanta Bangla News
Home

ভুলেও তুলসী গাছের কাছে রাখবেন না এই ৩ জিনিস, তাহলেই বিপদ – Bengali News | Do follow this tips while do puja of Tulsi

Spread the love

হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রত্যেক হিন্দুর বাড়িতে এই পবিত্র গাছ রোপণ করা খুবই শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্রে তুলসী গাছকে গৃহের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি ও বজায় রাখে বলে বলে মনে করা হয়। তুলসী গাছ শুধুমাত্র ধর্মীয়ভাবে উপকারী নয়, আয়ুর্বেদ গুণেও পরিপূর্ণ। তুলসী পাতাও অনেক রোগ থেকে মুক্তি দিতে পারে। শিশুদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। জ্যোতিষবিদদের মতে, ঘরে তুলসী গাছ রাখলে পরিবারে সুখ শান্তি বজায় থাকে, দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। শুধু তাই নয়, তুলসী গাছ লাগালে ঘরের আর্থিক সংকট দূর হয়, অর্থ ও অন্নের অভাব কখনও হয় না। তুলসী গাছ লাগানোর সময় বাস্তুশাস্ত্র মতে বেশ কি্ছু নিয়ম মেনে চলা উচিত। যদি মেনে না চলা হয়, তাহলে বড়সর ক্ষতির শিকার হতে হয় পরিবারের সদস্যদের।

এই ৩টি জিনিস কখনওই তুলসী মঞ্চের কাছে রাখবেন না

তুলসী গাছ সবসময় সঠিক দিকে লাগানো উচিত। শুধু সঠিক দিকেই নয়,এর চারপাশে বেশ কিছু জিনিস একেবারেই রাখা উচিত নয়। জুতো, চপ্পল, ঝাড়ু ও ডাস্টবিন এই পবিত্র গাছের কাছে কখনওই রাখা উচিত নয়। দি এমন কাজ করা হয়, তাহলে গোটা বাড়িতে নেতিবাচক প্রভাব পড়ে ও আর্থিক সংকট দেখা দিতে পারে। তুলসীর কাছে এই জিনিসগুলি রাখলে পরিবারের কেউ না কেউ নানা রোগে আক্রান্ত হতে পারেন। ধীরে ধীরে ব্যাঙ্ক ব্যাঙ্ক ব্যালেন্সও খালি হতে শুরু করে বলে বিশ্বাস করা হয়। মনে রাখবেন, জুতা, চপ্পল বা ডাস্টবিন রাখা হয়েছে তার ধারেকাছে তুলসী গাছ রাখবেন না। ভাল সময়কে খারাপ সময়ে পরিণত হতে সময় লাগে মাত্র কয়েকটি দিন। তাই প্রত্যেকেরই এই যত্ন নেওয়া উচিত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *