IPL 2025, GT vs MI: গুজরাট টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্সে একাধিক পাওয়ার হিটার, চালিয়ে খেলবেন কারা? – Bengali News | IPL 2025, GT vs MI: Who Will Be The Hero Of The Match in Ahmedabad?
মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএলের সবচেয়ে আলোচিত ও অন্যতম সফল দল। পাঁচবার ট্রফি জিতেছে তারা। আর অন্যদিকে ঘরের মাঠে নামছে গুজরাট টাইটান্স। শেষ ৩ আইপিএলে একবার চ্যাম্পিয়ন, একবারের রানার্স আপ। আবার এই আমেদাবাদ কিন্তু মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ঘরের মাঠ। ফলে ফলাফল কী হবে সেদিকে নজর রয়েছে সকলেরই।