SRH vs LSG, Live Score, IPL 2025: অরেঞ্জ আর্মিকে উড়িয়ে পয়েন্টের খাতা খুলতে চান পন্থরা, খুঁটিনাটি জানতে রাখুন নজর – Bengali News | SRH vs LSG Live Score today IPL 2025 match scorecard Sunrisers Hyderabad vs Lucknow Super Giants Match 7 In Bengali
উপ্পলে মুখোমুখি হায়দরাবাদ-লখনউImage Credit source: TV9 Bangla Graphics
কলকাতা: লক্ষ্মীবারে উপ্পলে পয়েন্টের খাতা খুলতে পারবেন ঋষভ পন্থরা? লড়াইটা সহজ হবে না। কারণ সামনে প্রতিপক্ষ প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। বৃহস্পতিবার রাতে আইপিএলের ম্যাচে লখনউ নামবে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করায় অরেঞ্জ আর্মি আত্মবিশ্বাসী। গত ম্যাচে ঈশান কিষাণ সেঞ্চুরি করেছিলেন। তিনি নিশ্চিতভাবেই চাইবেন, নিজের ছন্দ ধরে রাখতে। লখনউয়ের বোলাররা কী ভাবে ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণদের থামায় সেটাই দেখার। বিশেষ নজর থাকবে পন্থের উপরও। তিনি গত ম্যাচে দিল্লির বিরুদ্ধে ৬ বল খেললেও শূন্যে আউট হন। ১৮তম আইপিএলে পন্থের ব্যক্তিগত রানের খাতা খোলে কিনা, সেদিকেও নজর থাকবে ক্রিকেট প্রেমীদের। এই ম্যাচের যাবতীয় খুঁটিনাটি জানতে নজর রাখুন TV9Bangla-র এই লাইভব্লগে।