IPL 2025, SRH vs LSG, Live Streaming: অরেঞ্জ আর্মিকে হারিয়ে পয়েন্টের খাতা খুলবে লখনউ? কখন-কোথায়-কীভাবে দেখবেন SRH vs LSG ম্যাচ? – Bengali News | IPL 2025 SRH vs LSG KKR live streaming when and where to watch Sunrisers Hyderabad vs Lucknow Super Giants in Bengali 27th March 2025
অরেঞ্জ আর্মিকে হারিয়ে পয়েন্টের খাতা খুলবে লখনউ?Image Credit source: TV9 Bangla Graphics
কলকাতা: আইপিএলের (IPL) প্রতিটা দলের নজরে প্রতি ম্যাচে শুধু ২ পয়েন্ট। আইপিএলের ১৮তম সংস্করণে এখনও অবধি ১০টি টিম ১টি করে ম্যাচ খেলেছে। সেই দিক থেকে দেখতে হলে পয়েন্ট টেবলের মগডালে সানরাইজার্স হায়দরাবাদ। লক্ষ্মীবারে তাদের পরের ম্যাচ। প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। এ মরসুমে ঋষভ পন্থকে ক্যাপ্টেন করেছে লখনউ। মরসুমের শুরুতেই দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছেন পন্থরা। এ বার অরেঞ্জ আর্মিকে হারিয়ে পয়েন্টের খাতা খোলার অপেক্ষায় লখনউ শিবির। হায়দরাবাদের নেটরানরেট +২.২০০। লখনউয়ের নেটরানরেট -০.৩৭১। আজ পন্থরা পারবেন কামিন্সদের পিছনে ফেলে দিতে? TV9Bangla এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে ও কোথায় দেখবেন SRH vs LSG ম্যাচ।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি কবে হবে?
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি (২৭ মার্চ) আগামিকাল, বৃহস্পতিবার হবে।
এই খবরটিও পড়ুন
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি কোথায় হবে?
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হবে।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭টা ৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিওস্টার অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।