কেন্দ্রের জমি থেকে উচ্ছেদ অভিযান ঘিরে ধুন্ধুমার দুর্গাপুরে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাসিন্দাদের - 24 Ghanta Bangla News
Home

কেন্দ্রের জমি থেকে উচ্ছেদ অভিযান ঘিরে ধুন্ধুমার দুর্গাপুরে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাসিন্দাদের

Spread the love

দুর্গাপুরে তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি থেকে বাসিন্দাদের উচ্ছেদ অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল। আজ, বুধবার সেখানে জবরদখল উচ্ছেদ অভিযানে যান ডিভিসি এবং পুলিশ কর্মীরা। জবরদখলকারীদের সঙ্গে পুলিশের তুমুল ধস্তাধস্তি বেঁধে যায়। গ্রামের দু’‌পক্ষের মধ্যে প্রথম বচসা শুরু হলেও পরে তা হাতাহাতিতে পৌঁছে যায়। আর তা হয় দুর্গাপুর থানার পুলিশের সামনেই। অরিন্দম নায়েক নামে দুর্গাপুর বস্তি রক্ষা কমিটির সদস্যকে ফেলে দিয়ে চলে গ্রামের এক পক্ষের লোকজনের মারধর করার জেরে ব্যাপক উত্তেজনা দেখা দেয় দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন টাউনশিপে। ডিভিসির নতুন ইউনিটের জন্য জবরদখল হওয়া জমি উচ্ছেদ করতে গেলে জবরদখলকারীদের প্রবল বাধার মুখে পড়তে হয় পুলিশকে। ধস্তাধস্তি বেঁধে যায়।

এদিকে কারখানা সম্প্রসারণের জন্য জমি দরকার। তাই তা উদ্ধারে বুলডোজার চালাতে গেলে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় দুর্গাপুর থানা এলাকার ডিটিপিএস বয়েজ ক্লাব সংলগ্ন এলাকায়। উচ্ছেদ অভিযান ঠেকাতে গিয়ে ডিভিসি কর্মীদের সঙ্গে তুমুল হাতাহাতিতে জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তখন ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। আহত হন বেশ কয়েকজন বাসিন্দা। সবমিলিয়ে উচ্ছেদকে ঘিরে এখনও উত্তপ্ত পরিবেশ রয়েছে এলাকায়। তাই পুলিশের প্রহরা রয়েছে। আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত রাখার কথা ঘোষণা করেছে ডিভিসি কর্তৃপক্ষ এমন অবস্থা দেখে। তারপরই উত্তেজনা কিছুটা কমেছে।

আরও পড়ুন:‌ পাটুলিতে ভাড়া ফ্ল্যাট থেকে দগ্ধ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার, রহস্যমৃত্যু নিয়ে তদন্তে পুলিশ

অন্যদিকে উদ্ধার করা জমিতে সীমানা পাঁচিল দেওয়া নিয়েই গোলমালের সূত্রপাত। একপক্ষের অভিযোগ গ্রামের মানুষ বাধা দেয়। কিন্তু বহিরাগতরা এসে এলাকায় অশান্তি ছড়াচ্ছে। আর অরিন্দম নায়েক বহিরাগত। পুলিশের সামনেই ব্যাপক মারধর, ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ সামাল দেয় পরিস্থিতি। কেন্দ্রীয় সংস্থা দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। আর সেই অনুযায়ী আজ ডিভিসি কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযানে নেমে পড়ে। বিশাল পুলিশ বাহিনী নিয়ে শুরু হয় উচ্ছেদ অভিযান।

এছাড়া এই উচ্ছেদ রুখতেই ঝাঁপিয়ে পড়ে বস্তি রক্ষা কমিটির অন্যতম নেতা অরিন্দম নায়েকের নেতৃত্বে বেশ কয়েকজন। পালটা প্রতিবাদে নেমে পড়ে আর এক পক্ষ। এই পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়, ১ এপ্রিল পর্যন্ত উচ্ছেদ অভিযান স্থগিত রাখা হবে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে সামাল দেয় অবস্থা। যদিও ডিভিসির দাবি, জবরদখল উচ্ছেদ করার জন্য আগে থেকেই নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু ঘটনাস্থলে পৌঁছতেই একপক্ষ তীব্র প্রতিরোধ গড়ে তোলে। তবে এখন বিষয়টি থামলেও নির্দিষ্ট সময়ের মধ্যে জমি খালি না করলে আবার উচ্ছেদ অভিযান চলবে বলেও জানিয়ে দেওয়া হয়। পয়লা এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে উচ্ছেদ। তবে তার মধ্যে জবরদখলকারীরা না সরলে বড় পদক্ষেপ করা হবে। ডিটিপিএসের সিনিয়র জেনারেল ম্যানেজার অমিত কুমার মোদী বলেন, ‘‌১ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে সরে যাওয়ার জন্য।’‌

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *