GT vs PBKS, Live Score, IPL 2025: গিলবে না উগরাবে! শুভমনের শুভ মাঠে শ্রেয়সের চ্যালেঞ্জ, রাখুন নজর – Bengali News | GT vs PBKS Live Score today IPL 2025 match scorecard Gujarat Titans vs Punjab Kings Match 5 In Bengali
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি গুজরাট-পঞ্জাবImage Credit source: TV9 Bangla Graphics
কলকাতা: বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের (IPL) ম্যাচে ভারতের দুই তরুণ তারকা মুখোমুখি। সম্মুখসমরে শুভমন গিলের গুজরাট টাইটান্স (Gujarat Titans) এবং শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস (Punjab Kings)। ঘরের মাঠে নতুন মরসুম শুরু করছে গুজরাট। প্রতিপক্ষ পঞ্জাব এ বার বেশ শক্তিশালী। অস্ট্রেলিয়ান ক্রিকেটারে ঠাসা। সেই টিমের ক্যাপ্টেন আবার ‘চ্যাম্পিয়ন’ শ্রেয়স। গুজরাটকে পিছনে রাখা যাবে না। তাদেরও শক্তিশালী স্কোয়াড। শুভমনের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রেকর্ড ভালো। সেখানে এ বার তাই শ্রেয়সের সামনে বড় চ্যালেঞ্জ। মঙ্গল-সন্ধেতে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।