Digvesh Singh: লখনউয়ে দিল্লির তড়কা! আইপিএলের নয়া ম্যাজিক স্পিনার দিগ্বেশকে চেনেন? - Bengali News | Who is Digvesh Singh, The mystery spinner who shine in LSG jersey in IPL 2025 - 24 Ghanta Bangla News
Home

Digvesh Singh: লখনউয়ে দিল্লির তড়কা! আইপিএলের নয়া ম্যাজিক স্পিনার দিগ্বেশকে চেনেন? – Bengali News | Who is Digvesh Singh, The mystery spinner who shine in LSG jersey in IPL 2025

Spread the love

লখনউয়ে দিল্লির তড়কা! আইপিএলের নয়া ম্যাজিক স্পিনার দিগ্বেশকে চেনেন?Image Credit source: BCCI

আইপিএলের মঞ্চ প্রচুর তারকার জন্ম দেয়। যে নবাগতরা ক্রিকেট বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে পা রাখেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তাঁদের যেন লালন-পালন করে। সেই যে একবার বীজ বোনা হয়, টুর্নামেন্ট চলাকালীন তা ধীরে ধীরে চারাগাছে পরিণত হয়। ১৮তম আইপিএল পরতে পরতে চমক দেখাচ্ছে। মুম্বই ইন্ডিয়ান্সের নতুন আবিষ্কার বছর ২৪-এর বিগ্নেশ পুথুর যেমন আইপিএলে হইচই ফেলেছেন। তাঁর পাশাপাশি আলোচনা শুরু হয়েছে লখনউ সুপার জায়ান্টসের লেগ স্পিনার দিগ্বেশ সিংকে (Digvesh Singh) নিয়ে। দিল্লির সঙ্গে বিশেষ যোগ রয়েছে দিগ্বেশের। আইপিএলে অভিষেক হয়েছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। কে এই লখনউয়ের নতুন প্রতিভা?

বছর ২৫ এর দিগ্বেশ ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলে নজর কেড়েছেন। জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামে ৩০ লক্ষ টাকা দিয়ে দিগ্বেশকে কেনে লখনউ সুপার জায়ান্টস। সহজে তিনি আইপিএলের মঞ্চে পারফর্ম করার সুযোগ পাননি। গত বছরের দিল্লি প্রিমিয়ার লিগে নজর কাড়েন তিনি। ১০টি ম্যাচে তিনি ১৪টি উইকেট নেন। টুর্নামেন্টের পঞ্চম সর্বাধিক উইকেটশিকারী বোলার হন তিনি। আয়ুষ বাদোনির নেতৃত্বে ডিপিএলে দিল্লি সুপারস্টারের জার্সিতে খেলেছেন দিগ্বেশ। সেই আয়ুষকে তিনি লখনউতে পাচ্ছেন সতীর্থ হিসেবে।

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বিশাখাপত্তনমে আইপিএল ডেবিউ হয়েছে দিগ্বেশের। ডেবিউ ম্যাচে ৩১ রান খরচ করে তিনি নেন ২টি উইকেট। দিল্লির ক্যাপ্টেন অক্ষর প্যাটেলকে প্রথমে ফেরান দিগ্বেশ। পরের দিকে ম্যাচের ৪ ওভার বাকি থাকাকালীন দিগ্বেশ তোলেন ছন্দে থাকা বিপরাজ নিগমকে। ব্যাট হাতে নেমেছিলেন। রানের খাতা খুলতে হয়নি। অপরাজিত থেকে মাঠ ছাড়েন। যখন দিল্লির বিরুদ্ধে লখনউয়ের একাদশে দিগ্বেশের নাম সকলের নজরে পড়ে, সেই সময় অনেকেই ভাবেননি বল হাতে দাগ কাটতে তিনি সফল হবেন। মুখে বলে নয়, সমস্ত ভাবনায় পারফরম্যান্স দিয়ে কার্যত জল ঢেলেছেন। এই মরসুমে বাকি ম্যাচগুলিতে তাই দিগ্বেশের দিকে বাড়তি নজর থাকবেন। কে বলতে পারে, এই দিগ্বেশ আইপিএলের দিকই হয়তো ঘুরিয়ে দিতে পারে।

এই খবরটিও পড়ুন

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *