Supreme Court: ‘স্তনে হাত দেওয়া ধর্ষণের চেষ্টা নয়’, হাইকোর্টের এই রায় নিয়ে কী বলল সুপ্রিম কোর্ট? – Bengali News | Supreme Court denied to hear plea challenging Allahabad High Court grabbing breasts not rape attempt
মামলাকারী পক্ষের আইনজীবি এই দিন সুপ্রিম কোর্টে নিজের পক্ষে বক্তব্য পেশ করার সময় ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পের উল্লেখ করলে বিচারপতি ত্রিবেদী তাঁকে থামিয়ে দেন। এরপরেই তিনি বলেন, কেস পেশ করার জন্য আইনজীবির ‘লেকচার বাজি’ শোনার প্রয়োজন নেই। কেন আবেদনকারী আইনজীবি সেই শুনানিতে উপস্থিত ছিলেন না তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। তারপরেই আবেদন খারিজ করে দেয় দুই বিচারপতির বেঞ্চ।