দিদি নম্বর ১-এ রচনাই কেন? খোলসা করেন খোদ সঞ্চালিকাই – Bengali News | Why rachchan banerjee best to audience as anchor of didi no 1
টানা ১২ বছর ধরে চলছে জিবাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো দিদি নম্বর ওয়ান। প্রতিদিন বিকেলে রচনা বন্দ্যোপাধ্যায় যথা সময় এই শো নিয়ে হাজির হয়ে যান। বাংলার ঘরে যেন তিনিই সেরা সঞ্চালিকা। প্রতিদিন একই উদ্যমে, একই উৎসাহ নিয়ে তিনি নয়া নয়া পরিবারের গল্প শোনেন। হাজার হাজার মহিলা তাঁদের ব্যক্তি জীবনের কষ্টের কথা নিয়ে হাজির হন তাঁর কাছে। মন দিয়ে সেই সকল কাহিনি শুনে নেন রচনা, যা অনুপ্রাণিত করে বহু মানুষকে। তবে টানা এই শোয়ের সঞ্চালনা করতে গিয়ে কোথাও ক্লান্তি আসে না? এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিসেন, হ্যাঁ আসে। তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি দুইবার ছয় মাসের জন্য বিরতি নিয়েছিলেন। সেই ছয় মাসে প্রথমে জুন মালিয়া ও পরবর্তীতে দেবশ্রী রায় সঞ্চালনা করেছিলেন।
তবে দুই স্টারকেই যেন সেভাবে মেনে নিতে পারছিলেন না বাংলার দর্শক। সকলেই বারে বারে চেয়েছিলেন যেন রচনা বন্দ্যোপাধ্যায় ফেরত আসেন। চ্যানেলও যথারীতি তাই করেছিল। সেই মতই ফিরিয়ে আনা হয় রচনাকে। কিন্তু কেন? উত্তরে রচনা বন্দ্যোপাধ্যায় জানান, যে মানুষ নিজের কষ্টের কথা যাঁকে শেয়ার করে অভ্যস্থ, কোথাও গিয়ে যেন তাঁকেই খোঁজেন। তাঁর সঙ্গে সেই সম্পর্কটা তৈরি হয়ে গিয়েছিল। সেই কারণেই হয়তো দর্শকেরা তাঁকে খুঁজতেন।
এরপর যখন রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েন রচনা বন্দ্যোপাধ্যায়, তখনও উদ্বেগ প্রকাশ করেছিল দর্শকরা। জানতে চেয়েছিলেন তিনি এই শো চালিয়ে যেতে পারবেন কি না, যদিও রচনা বন্দ্যোপাধ্যায়, দুই দিকই সমাল তালে চালিয়ে যাচ্ছেন। নিরাশ করেননি তাঁর দর্শকদের।