Suvendu Adhikari: একটু দয়া করবেন উল্টে দেব আমরা: শুভেন্দু - Bengali News | Suvendu Adhikari called meeting in Haldia west bengal - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: একটু দয়া করবেন উল্টে দেব আমরা: শুভেন্দু – Bengali News | Suvendu Adhikari called meeting in Haldia west bengal

Spread the love

শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা
Image Credit source: Tv9 Bangla

দলবদল করেছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। আর তাপসী তৃণমূলে যেতেই তাঁর বিধানসভা এলাকায় সভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

এ দিন বিরোধী দলনেতা কী বললেন?

  1. শুভেন্দু অধিকারী: আমরা হাইকোর্টকে রেসপেক্ট দিয়ে যাব। সব জানি খেলা কী হয়। যার কথা (তাপসী) বলছেন, তিনি বাইরে বলছেন তৃণমূল। আর বিধানসভার ভেতরে বলছেন আমি বিজেপি। আরে হলদিয়ার অনেক লোক… বরং ওদের যাঁরা আছে আমায় ফোনে বলছে শুধু টিকিট দিতে দেন পিসিকে। আর কিছু লাগবে না। আর আমাদের শুধু বলছে, আমরা যেন ভূমিপুত্র বা ভূমিকন্যা দিই। ওদের নেতারা বলেছেন। আমাকে অসংখ্য ফোন করে। হোয়াটস অ্যাপ কল করেন। যাতে পুলিশ জানতে না পারে। এগুলো পুলিশ যোগাযোগ করায়। দুর্গাচকের ওসি। এসপি সৌম্যদীপ। আমরা সব জানি। আসানসোলে বাড়ি আপনার। বয়স কম। বিজেপি আসবে। ২৫ বছর আমাদের আন্ডারে থাকতে হবে। আপনাদের সিনিয়র এম রমেশবাবু। এদের পরিণতি কী হয়েছে জিজ্ঞাসা করবেন।
  2. শুভেন্দু অধিকারী: কোনও সনাতনী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে পারে না, পারে না, পারে না….সরস্বতী পুজো, মহকুম্ভকে মৃত্যু কুম্ভ বলার পর কেউ ভোট দেবে না। মানুষ প্রস্তুত এই রাজ্য মোদীজির হাতে তুলে দেওয়ার জন্য।
  3. শুভেন্দু অধিকারী: ঝাঁটা গেছে একেও ঝেঁটিয়ে বিদায় করতে হবে। আমরা পুরো সাংগঠনিক জেলা ডাকিনি। আজ প্রচুর মানুষ এসেছেন। সবাই একাট্টা হয়েছেন।
  4. শুভেন্দু অধিকারী: মহারাষ্ট্রে ২০১৯-এ ভোট পড়েছে ৬১ শতাংশ। এবার পড়েছে ৬৬ শতাংশ। দিল্লিতে ১০ শতাংশ লোক বাড়তি বাড়ি থেকে বেরিয়েছে। তাতেই ঝাঁটা সাফ।
  5. শুভেন্দু অধিকারী: শুধু বাড়ি থেকে বেরবেন। তারপর কী করতে হয় আপনারা জানেন। আমার বলার দরকার নেই।
  6. শুভেন্দু অধিকারী: ওরা কত? ২ কোটি? শুধু ডায়মন্ড হারবারেই ১০ লক্ষ ছাপ্পা আছে। কেশপুরেও ছাপ্পা আছে। এখানেও আছে ১৫ নম্বর ওয়ার্ডে ছাপ্পা আছে। এখানে অভিজিৎবাবুকে ঢুকতে দেয়নি। একটা বিশেষ সম্প্রদায়ের লোক। কত ছাপ্পা হয়েছে। মাত্র ২১ লক্ষের খেলা। তাও যদি সনাতনিরা পাঁচ শতাংশ ভোট দেয়…সিপিএম লড়ছে পারছে না। ৮৪ হাজার ভোট সায়ন পেয়েছে। ৮৩ হাজার হিন্দু ভোট। ওরা ভোট দিতে দেয় না। ৩০ শতাংশ হিন্দু। ৬৫ শতাংশ হিন্দু ভোট দিতে যায়। একটু দয়া করবেন উল্টে দেব আমরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *