George Foreman: রিং মিস করবে ‘বিগ জর্জকে’, প্রয়াত বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যান – Bengali News | Boxing legend George Foreman dies at the age of 76
রিং মিস করবে ‘বিগ জর্জকে’, প্রয়াত বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যানImage Credit source: X
কলকাতা: কিংবদন্তি আমেরিকান বক্সার জর্জ ফোরম্যান (George Foreman) প্রয়াত। দু’বারের হেভিওয়েট বক্সিং (Boxing) বিশ্বচ্যাম্পিয়ন ৭৬ বছর বয়সে মারা গেলেন। তাঁর পরিবারের তরফে এই খবর জানানো হয়েছে। মহম্মদ আলির সঙ্গে ‘রাম্বল ইন দ্য জঙ্গল’ এ রিংয়ে নেমেছিলেন জর্জ ফোরম্যান।
বিগ জর্জ নামে পরিচিত ছিলেন জর্জ ফোরম্যান। তারকা বক্সারের পরিবারের পক্ষ থেকে ইনস্টাগ্রামে লেখা হয়, “অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে, আমাদের প্রিয় জর্জ ফোরম্যান মারা গিয়েছেন। তিনি ২১ মার্চ প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর পরিবার পাশে ছিল। তিনি যেমন একজন ভালো স্বামী ছিলেন, তেমনই একজন ভালো বাবাও ছিলেন।”