Fake Medicine: জাল ওষুধকাণ্ডের জাল কতদূর বিস্তৃত? এবার তদন্তে সিআইডি - Bengali News | CID will investigate fake medicine case along with state drug control - 24 Ghanta Bangla News
Home

Fake Medicine: জাল ওষুধকাণ্ডের জাল কতদূর বিস্তৃত? এবার তদন্তে সিআইডি – Bengali News | CID will investigate fake medicine case along with state drug control

Spread the love


Fake Medicine: জাল ওষুধ কারবারে কারা কারা যুক্ত? আর্থিক লেনদেন কীভাবে হয়েছে? সেই সব প্রশ্নের উত্তর পেতে এই কাজে পারদর্শী এমন তদন্ত সংস্থার সাহায্য চেয়ে আদালতে আবেদন জানিয়েছিল রাজ্য ড্রাগ কন্ট্রোল। সেই আবেদন মঞ্জুর করেছে উলুবেড়িয়া এসিজেএম।

Fake Medicine: জাল ওষুধকাণ্ডের জাল কতদূর বিস্তৃত? এবার তদন্তে সিআইডি

ফাইল ফোটো


| Edited By: |
Updated on: Mar 22, 2025 | 11:55 PM



কলকাতা: নামী ওষুধ প্রস্তুতকারী কম্পানির ওষুধের কিউআর কোড জাল করে প্রতারণা। লক্ষ লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত হয়েছে। জাল ওষুধকাণ্ডের জাল কতদূর ছড়িয়েছে, তা জানতে এবার তদন্তে নামছে সিআইডি। আদালতের নির্দেশে রাজ্য ড্রাগ কন্ট্রোলের সঙ্গে যৌথভাবে তদন্ত করবে তারা।

জাল ওষুধ কারবারে কারা কারা যুক্ত? আর্থিক লেনদেন কীভাবে হয়েছে? সেই সব প্রশ্নের উত্তর পেতে এই কাজে পারদর্শী এমন তদন্ত সংস্থার সাহায্য চেয়ে আদালতে আবেদন জানিয়েছিল রাজ্য ড্রাগ কন্ট্রোল। সেই আবেদন মঞ্জুর করেছে উলুবেড়িয়া এসিজেএম। সিআইডি-কে রাজ্য ড্রাস কন্ট্রোলের সঙ্গে যৌথভাবে তদন্তের নির্দেশ দিয়েছে।

এই খবরটিও পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *