Calcutta High Court: রাজ্যের যুক্তি খারিজ, তমলুকে শুভেন্দুর মিছিলে অনুমতি হাইকোর্টের - Bengali News | Calcutta high court High Court rejects state's argument, allows Tamlu to participate in Suvendu Adhikari's procession - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court: রাজ্যের যুক্তি খারিজ, তমলুকে শুভেন্দুর মিছিলে অনুমতি হাইকোর্টের – Bengali News | Calcutta high court High Court rejects state’s argument, allows Tamlu to participate in Suvendu Adhikari’s procession

Spread the love

কলকাতা: তমলুকে বিজেপির মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মিছিলে থাকবেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তমলুকের রাজবাড়ি মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। মিছিল করতে হবে দুপুর ১টা থেকে বেলা ২.৩০-র মধ্যে। বৃহস্পতিবার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে বেশ কিছু শর্তও দিয়েছেন বিচারপতি। বিচারপতির নির্দেশ, এক হাজার লোক নিয়ে মিছিল করতে হবে। তবে নীরবতা বজায় রাখতে হবে স্কুল চত্বর এলাকায়। মিছিল থেকে কোনও রকমের উস্কানিমূলক বক্তব্য পেশ করা যাবে না। মিছিল করতে হবে শান্তিপূর্ণভাবেই।

মামলার শুনানিতে আদালতে বিজেপির আইনজীবী জানান, তমলুকের রাজবাড়ি ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল করতে চান তাঁরা। বিকাল তিনটের সময়ে মিছিল শুরু করার কথা।

আদালতে রাজ্যের তরফে পাল্টা জানানো হয়, বিজেপির প্রস্তাবিত রুটে মসজিদ আছে, নমাজ হয়। প্রশাসনিক ভবন ও আদালতও আছে। সাধারণ মানুষের অসুবিধা হবে।

রাজ্যের তরফে পাল্টা মিছিলের জন্য নিমতলা থেকে তালপুকুর পর্যন্ত বিকল্প রুটের প্রস্তাব দেওয়া হয়। রাজ্যের তরফে উল্লেখ করা হয়, যে জায়গার অশান্তির প্রতিবাদে এই মিছিল হচ্ছে সেখানে ১৫ মার্চ শুভেন্দু গিয়েছিলেন। সেই ঘটনায় এফআইআর  দায়ের হয়েছে। কয়েকজন অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। ফলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে।

বিজেপির আইনজীবী আদালতে বলেন একঘণ্টা সময় দিন, মিছিল শেষ হয়ে যাবে। সওয়াল-জবাব শুনে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্যের উদ্দেশ্যে মন্তব্য করেন, “আমি যখন আর,আর অ্যাভিনিউ দিয়ে যাই, তখন দেখতে পাই কারা, কারা নিয়মিত অনুমতি পাচ্ছে।” তারপরই শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দেয় আদালত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *